এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay: 'দালালরাজ চালান ডাক্তাররাই, এত টাকা আসছে কোথা থেকে'? এবার আক্রমণে শোভনদেব

RG Kar Protests: বুধবার দেগঙ্গার একটি অনুষ্ঠান থেকে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শোভনদেব।

কলকাতা: এবার চিকিৎসকদের আন্দোলনকে বেলাগাম আক্রমণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। হাসপাতালের চিকিৎসকরাই দালালচক্র চালান বলে অভিযোগ করলেন তিনি। আন্দোলনের নামে চিকিৎসকরা কী করছেন, প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি, চিকিৎসকদের কাছে এত টাকা আসছে কোথা থেকে, প্রশ্ন তোলেন। শোভনদেবকে পাল্টা জবাব দিয়েছেন চিকিৎসকরাও। (Sovandeb Chattopadhyay)

দেগঙ্গার একটি অনুষ্ঠান থেকে চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শোভনদেব। তাঁকে বলতে শোনা যায়, "কোথা থেকে আসছে এই টাকা? এত টাকা আসছে কোথা থেকে? ডাক্তারবাবুরা এত টাকা পাচ্ছেন কোথা থেকে? বলছেন, আন্দোলন হচ্ছে আন্দোলন। আন্দোলনের নামে আপনারা কী করছেন? পিছন থেকে সিপিএম দখল নিয়েছে। কিসের আন্দোলন?" (RG Kar Protests)

চিকিৎসকদের দিকে আঙুল তুলে শোভনদেব বলেন, "একটা হাসপাতালে গেলে চারিদিকে দালাল ঘুরে বেড়াচ্ছে। লাইনে গেলে সিট পাবেন না। বড় বড় ডাক্তারদের দালাল ঘুরে বেড়াচ্ছে। দালাল বাইরে দাঁড়িয়ে বলবে, ৫০০০০ টাকা দিলে কেবিনে ভর্তি হয়ে যাবে। একদম পিজি হাসপাতালের পাশে বাড়ি আমার। ১০০-১৫০ দালাল ঘুরছে। ডাক্তারের কাছে নিয়ে যাবে, টাকা নেবে। হাফ হাফ করবে। ডাক্তারকে বেশি দেবে, নিজেরা কম নেবে। এই তো ডাক্তারদের চরিত্র হয়ে গিয়েছে!"

শোভনদেবের এই আক্রমণের জবাব দিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তাঁর কথায়, "শোভনদেববাবু অযৌক্তিক কথা বলছেন। ওঁর মতো বর্ষীয়ান রাজনীতিকের কাছ থেকে এটা আশা করি না। চিকিৎসকদের হাতে হাসপাতালে ভর্তির ব্যবস্থা, শয্যা, কখন কোথায় খালি হবে, কবে কী ঠিক হবে, এগুলি চিকিৎসকেরা ঠিক করেন না। এগুলি ঠিক করেন একশ্রেণির কর্মী। দালালচক্র নিয়ে চিকিৎসকরাই তার বিরুদ্ধে সরব হয়েছেন।"

টাকার প্রশ্নে সুবর্ণ বলেন, "উনি ভুলে যাচ্ছেন যে রাজ্যে চিকিৎসকের সংখ্যা ৯৪ হাজার। ২০ হাজার চিকিৎসকের প্রত্যেকে ২০০০০ টাকা করে দিলে ৪ কোটি টাকা ওঠে। বাইরে থেকে অনুদানের প্রয়োজন পড়ে না। শোভনদেববাবু ভুলে গিয়েছেন, ওঁরা যখন আন্দোলন করতেন, এখন তো আর করেন না! যে সময় করতেন, পরে যদিও জানা গিয়েছে সেগুলি ষড়যন্ত্র। সিঙ্গুর, নন্দীগ্রামের সময়কার কোটি কোটি টাকার হিসেব কিন্তু দেন না! ডাক্তাররা নিজেরা টাকা দিয়েই আন্দোলন করতে পারে। আন্দোলন কোনও অপরাধ নয়, গণতান্ত্রিক অধিকার। তাই পিছনে কারা রয়েছে, সেটা না দেখলেও চলবে। বরং অপরাধ, খুন-ধর্ষণ, চুরি-ডাকাতি, দুর্নীতি, লুঠের পিছনে কোন রাজনৈতিক দল রয়েছে, তা জানতে গেলে আঙুল নিজেদের দিকে ঘোরাতে হয়। তাই এসব বলছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget