এক্সপ্লোর

West Bengal News: ঘটনাবহুল মঙ্গলবার, আজ বিজেপির বাংলা বনধ, নজরে একাধিক কর্মসূচি

Kolkata News: আর জি কর কাণ্ডের প্রতিবাদ। ছাত্র সমাজের নবান্ন অভিযানে তুলকালাম। আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক বিজেপির।

কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার দীর্ঘক্ষণ উত্তাল ছিল কলকাতা ও হাওড়া। তার রেশ কাটার আগেই ময়দানে নামল বিজেপি (BJP)। বুধবার সকাল ছ'টা থেকে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা। একইসঙ্গে এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তররা। 

বিজেপির বাংলা বনধ: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার সকাল থেকে বিকেল অবধি উত্তাল পরিস্থিতির সাক্ষী থাকল রাজ্য়বাসী।  নবান্ন অভিযান ঘিরে উত্তেজনার রেশের মধ্য়েই ময়দানে নেমে পড়ল বিজেপি। বুধবার তারা ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে। তার আগে মঙ্গলবার সন্ধেয় তাদের লালবাজার অভিযান ঘিরেও ফের রণক্ষেত্রের চেহারা নিল এই চত্বর। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই বনধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বনধ। গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না। স্বাধীনতা থাকছে না। মত প্রকাশ করতে পারছে না মানুষ। আর জি করে এত বড় ঘটনা ঘটে গেছে। ভয়ে কেউ বলতে পারছে না। সাহস নেই মানুষের। একে গণতন্ত্র বলে? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য় আগামীকাল ১২ ঘণ্টার বনধকে সর্বাত্মক বনধে পরিণত করুন।'' যদিও বনধ কোনও বনধ হবে না বলে সাফ জানানো হয়েছে রাজ্যের তরফে। এদিন মুখ্য়মন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্য়ায় জানান, "আগামীকাল সমগ্র রাজ্য়ে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে। কারও কোনও ক্ষতি হলে, সরকার সেদিকটিও দেখবেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। এটাও সরকারি নির্দেশ।'' 

বিজেপি যেদিন ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে, সেদিনই তৃণমূলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে। প্রতিবারের মতো, এবারও মেয়ো রোডে সমাবেশে থাকবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল বিধায়ক ও শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু বলেন, "কাল ২৮ আগষ্ট। কাল তৃণমূল ছাত্র পরিষদের একটি বাৎসরিক অনুষ্ঠান রয়েছে। এই সময় কালকে বনধ ডাকা, আমি মনে করছি এর পিছনে একটা গভীর অভিসন্ধি রয়েছে।''বুধবার শ্য়ামবাজার থেকে ধর্মতলা অবধি মহামিছিলের ডাক দিয়েছেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Nabanna Abhijan: 'আরজি করে কোথায় ছিল পুলিশ?' নবান্ন অভিযানে ভূমিকা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget