এক্সপ্লোর

West Bengal News Live Updates: রানাঘাটে গ্রাম পঞ্চায়েতে পোশাক-ফতোয়া ঘিরে বিতর্ক

লোকাল ট্রেন চালানো নিযে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে নবান্ন সূত্রে খবর।

Key Events
West Bengal News Live: Rain may decrease for now but will continue from Saturday, says weather office West Bengal News Live Updates: রানাঘাটে গ্রাম পঞ্চায়েতে পোশাক-ফতোয়া ঘিরে বিতর্ক
গতকাল সকাল থেকে নাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

Background

সঞ্চয়ন মিত্র, কলকাতা: গতকাল সকাল থেকে নাগাড়ে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ বেলা বাড়ার পর পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকর্মা পুজোর পর ফের বাড়বে বৃষ্টি>

নিম্নচাপের জের, মঙ্গলবার সকাল থেকেই মুখ ভার আকাশের। আকাশ কালো করে দফায় দফায় নেমেছে ভারী বৃষ্টি। যার জেরে জল জমে যায় কলকাতার একাধিক এলাকায়। সেই জমা জল ভেঙেই দিনভর চলেছে যাতায়াত। কলকাতা শুধু নয়, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এদিন দাপট ছিল বৃষ্টির।

আবহাওয়া দফতর জানিয়েছে, এখন ছত্তীসগঢ়ের কাছে অবস্থান করছে নিম্নচাপ। ধীরে ধীরে যা সরছে মধ্য ভারতের দিকে। আবহবিদরা জানিয়েছেন, বুধবার পরিস্থিতির উন্নতি হলেও তা হবে সাময়িক। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে শনিবার অর্থাৎ, বিশ্বকর্মা পুজোর পরদিন ফের বৃষ্টি শুরু হবে বঙ্গে। 

নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকাল থেকেই প্রবল বৃষ্টি। জমা জলে দুর্ভোগের মধ্যেই নিউটাউনের সাপুরজি এলাকায় খোলা ম্যানহোলে এক মহিলার পা আটকে বিপত্তি বাধল! আড়াই ঘণ্টা ধরে চেষ্টার পর শেষে দমকলকর্মীরা এসে উদ্ধার করলেন আহত মহিলাকে।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের। দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টি। কলকাতায় একাধিক এলাকায় জমল জল। লাগাতার বৃষ্টির জেরে দমদমে ব্যাঘাত ঘটল বিমান পরিষেবায়। নিউটাউনে খোলা ম্যানহোলে এক মহিলার পা আটকে ভয়ঙ্কর বিপত্তি ঘটল। প্রায় আড়াই ঘণ্টা ম্যানহোলে আটকে থাকার পর উদ্ধার করা হল তাঁকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকালে চার ঘণ্টায় মানিকতলায় ৩৪ মিলিমিটার, বেলগাছিয়ায় ৪৫ এবং পাতিপুকুরে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। জলে জমে যায় মহাত্মা গাঁধী রোড, মুক্তারামবাবু স্ট্রিট-সহ একাধিক এলাকায়। মহাত্মা গাঁধী রোডে পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করা হয়।

মঙ্গলবার ধাপায় ৪৫ মিলিমিটার, তপসিয়ায় ৪৬ মিলিমিটার, ঠনঠনিয়ায় ৩৫ মিলিমিটার, গড়িয়ায় ৩১ মিলিমিটার এবং বেহালায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কলকাতার পাশাপাশি শহরতলিতেও দুর্ভোগের ছবিটা বদলায়নি। মঙ্গলবার যশোর রোড, ভিআইপি রোড সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার একপাশ জলের তলায় চলে যাওয়ায় বেশকিছু গাড়িও বিকল হয়ে যায়। সবমিলিয়ে নিম্নচাপের জেরে চরম ভোগান্তি পড়েন নিত্যযাত্রীরা।

22:57 PM (IST)  •  15 Sep 2021

WB News Live Updates: অনাস্থা আনার পর ফের একই পঞ্চায়েত প্রধানের ওপরই আস্থা তৃণমূল সদস্যদের

দুর্নীতির অভিযোগে যে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল সদস্যরা, তিন মাস পর সেই প্রধানকেই পঞ্চায়েতের কাণ্ডারী হিসেবে মেনে নিলেন তাঁরা! কোচবিহারের নাজিরহাট এক নম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত সদস্যদের সাফাই, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। বিজেপির কটাক্ষ, কোন্দল ঢাকতে চাপ দিয়ে অনাস্থা বানচাল করিয়েছে তৃণমূল নেতৃত্ব।

22:26 PM (IST)  •  15 Sep 2021

West Bengal News Live Updates: রানাঘাটে গ্রাম পঞ্চায়েতে পোশাক-ফতোয়া ঘিরে বিতর্ক

হাফ প্যান্ট পরে ঢোকা যাবে না পঞ্চায়েত অফিসে। এমনই পোশাক ফতোয়া জারি করেছে নদিয়ার রানাঘাটের একটি গ্রাম পঞ্চায়েত। তালিবানি সিদ্ধান্ত, সমালোচনায় সরব হয়েছে বিজেপি। মহিলাদের আপত্তিতে সিদ্ধান্ত, পাল্টা দাবি প্রধানের।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News: সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে বিজেপির ভোটপ্রচার? কী বলছেন বিরোধীরা?
Gyanesh Kumar : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের, ফৌজদারি পদক্ষেপের দাবি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের, ফৌজদারি পদক্ষেপের দাবি
West Bengal News Live: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের
রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সাংগঠনিক পদ থেকে সরানো হল মন্ত্রীদের
Chirag Paswan : জ্ঞানেশ কুমারকে নিয়ে কি চাপ বাড়ছে NDA-র অন্দরেও ? মোদি সরকারের মন্ত্রীর মুখেই ভিন্ন সুর...
জ্ঞানেশ কুমারকে নিয়ে কি চাপ বাড়ছে NDA-র অন্দরেও ? মোদি সরকারের মন্ত্রীর মুখেই ভিন্ন সুর...

ভিডিও

CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা
Ajit Maity arrest news | মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা অজিত মাইতিকে গ্রেফতারির কারণ কী ?
Nandigram:সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের, অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget