এক্সপ্লোর

WB News Live Updates: রাজ্য়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪৫

WB News Live Updates: পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা। বাংলার মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল তারা। দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই দাবি তুললেন রোশন গিরি।

Key Events
West Bengal News Live Updates: Gorkha Janmukti Morcha's stand on separate state changed WB News Live Updates: রাজ্য়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা, ১ দিনে আক্রান্ত ৪৫
পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা

Background

আশাবুল হোসেন, দীপক ঘোষ, দার্জিলিং ও কলকাতা: পাহাড়ের (Darjeeling) রাজনীতিতে (Politics) নতুন মোড়। পৃথক রাজ্যের দাবি থেকে সরে এল গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha)। পশ্চিমবঙ্গের মধ্যে থেকেই উচ্চক্ষমতাসম্পন্ন স্বায়ত্তশাসনের দাবি তুলল বিমল গুরুঙ্গের (Bimal Gurung) দল।

উত্তরবঙ্গে সফরে গিয়ে সোমবার রিচমন্ড হিলে জিটিএ (GTA) নির্বাচন নিয়ে তৃণমূল-সহ পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানেই নিজেদের নতুন দাবির কথা জানান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। তিনি বলেন, ‘আমরা ম্যডামের কাছে অনুরোধ করেছি যে জিটিএ নির্বাচনের আগে রাজনৈতিক সমস্যার সমাধান করা হোক। যেটা সাধারণ মানুষের পক্ষে ভাল হবে। মুখ্যমন্ত্রী একটা ড্রাফট দিতে বলেছেন, যার জন্য ২ এপ্রিল একটি সেমিনার করব। তার পরে আমরা ড্রাফট প্রোপোজাল দেব।’

এদিন মোর্চার তরফে রোশন গিরি ছাড়াও মুখ্যমন্ত্রীর বৈঠকে ছিলেন দার্জিলিং পুরসভা দখল করা হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা, জন আন্দোলন পার্টির প্রধান হরকা বাহাদুর ছেত্রী। তৃণমূলের তরফে ছিলেন অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিনয় তামাং।

এপ্রিলে মেয়াদ শেষ হচ্ছে কার্শিয়ং, কালিম্পং ও মিরিক পুরসভার। মে মাসে সেই পুরসভাগুলিতে ভোট করাতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বলেছেন, ‘জিটিএ ভোট নিয়ে সবাই চাইছে হোক। মে মাসে আরও তিনটি পুরসভা ভোট হয়ে যাবে। পঞ্চায়েত ভোট দার্জিলিংয়ে ত্রিস্তরীয় করার চিঠি লিখেছে।’

বৈঠকের আগে এদিন সকালে পাহাড়ে একপ্রস্থ জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। সিংমারী, চৌরাস্তা, ম্যাল-সহ বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি। কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও। 

মোর্চার অবস্থান বদল নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘বিমল গুরুঙ্গ এবং কোম্পানি তারা তো মমতার দলের অংশে পরিণত হয়েছে অনেক আগে এবং স্বাভাবিকভাবেই এঁরা পাহাড়ে বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনে পরাজিত হয়েছে। যা প্রমাণ করে, গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে পাহাড়ের গোর্খা ভাইদের কোনও সম্পর্ক নেই। শুধু তাই নয়, গোর্খা জনমুক্তি মোর্চা বিভিন্ন সময় স্ট্যান্ড পরিবর্তন করে।’

00:32 AM (IST)  •  30 Mar 2022

WB News Live Updates: জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্‍ধ পালন করল ব্যবসায়ী সমিতি

জরাজীর্ণ ল্যান্সডাউন বাজার সংস্কারের দাবিতে বন্‍ধ পালন করল ব্যবসায়ী সমিতি। তার মধ্যেই ব্যবসায়ীদের একাংশের উদ্যোগে বাজারে গিয়ে সভা করলেন ফিরহাদ হাকিম। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র

23:36 PM (IST)  •  29 Mar 2022

WB News Live Updates: ৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ

৩৪ ঘন্টা পার! এখনো যাদবপুরে ঘেরাও সহ-উপাচার্য সহ অধ্যাপকদের একাংশ। অনলাইনে ফাইনাল সেমিস্টার চান ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা। 
অসুস্থ হয়ে উপাচার্য বেরিয়ে গেলেও এখনো আটকে আছেন অনেক শিক্ষক। পরীক্ষা হতে হবে অফলাইনেই। অনলাইনে পরীক্ষা হলে, পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন না কোনও অধ্যাপক। জুটা -র বৈঠকে বেনজির সিদ্ধান্ত!

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget