এক্সপ্লোর

Weather Updates: নভেম্বরে আর ফিরবে না শীত শীত ভাব? অকাল বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

Weather Forecast: সোমবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বুধবার আকাশ মেঘলা, উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শীত ফিরবে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর। বড়দিনের আগে পর্যন্ত থাকবে শীত, পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় পারদ চড়বে বলে পূর্বাভাস। গতকাল দুপুরে কলকাতার তাপমাত্রা ছাড়িয়েছে ৩০ ডিগ্রির গণ্ডি।

সোমবার থেকে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। বুধবার আকাশ মেঘলা, উপকূল ও লাগোয়া জেলায় বৃষ্টির পূর্বাভাস। নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত চলতে পারে অকাল বৃষ্টি। 

পূর্বাভাস অনুযায়ী, পারদের জোড়া উত্থানে কলকাতা সহ প্রায় গোটা রাজ্যে শীতের আমেজ অনেকটাই গায়েব হবে। উত্তরবঙ্গের পার্বত্য দুই জেলা বাদে বাকি সমগ্র উত্তরবঙ্গ, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল এবং উপকূলের জেলায় রবিবার পর্যন্ত ওপরের দিকে ওঠার প্রবণতা লক্ষ্য করা যাবে পারদের। 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা যে বাড়ছে, তা প্রায় স্পষ্ট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৮ ডিগ্রির ঘরে। পশ্চিমের জেলাগুলিতে রাতের পারদ থাকবে ১৪ ডিগ্রি কাছাকাছি। ওই অঞ্চলগুলিতেই ভোরের দিকে কুয়াশা সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস।                                                                     

ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর শীত ফিরতে চলেছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্তত: বড়দিনের আগে পর্যন্ত থাকতে পারে সেই শীতের মেয়াদ। নভেম্বরের ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত অকাল বৃষ্টি জমিতে রোদের জন্য রাখা ফসলের ক্ষতি করতে পারে। তাই রবি শস্য আগাম জমি থেকে তুলে নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। 

শীত কমলেও কুয়াশার প্রভাব কয়েকটি জেলায় আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে রাস্তাঘাট ঢেকে যেতে পারে ঘন কুয়াশায়। দৃশ্যমানতা কমে গেলে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হতে পারে। তবে দিনের বেলা আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকার আশাই করছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের ওপরের দিকের ৩ জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলায় সোমবার তাপমাত্রা কিছুটা নামতে পারে। যার মেয়াদ থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রচুর আশা জাগিয়ে যে পারদ স্বাভাবিকের তুলনায় ৩ বা ৪ ডিগ্রি নেমে গিয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি অন্তত: নভেম্বরের বাকি কয়েকটা দিনে আর ঘটার সম্ভাবনা কম বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
Panchayat Law: 'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
'পঞ্চায়েত প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হবে সমস্ত আর্থিক ক্ষমতা', বড় আইন আসছে রাজ্যে
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget