West Bengal News Live Updates: SIR-এর সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন, কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে BLO ও ভোটকর্মী ঐক্য মঞ্চ
WB News Live Updates: সব জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
সাত দিন বাড়ল SIR-এর সময়সীমা। পশ্চিমবঙ্গ সহ ১২ রাজ্যেই খসড়া তালিকা প্রকাশ ৯ এর বদলে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত লিস্ট ৭-এর পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি। SIR-এর সময়সীমা বাড়তেই তুঙ্গে তরজা। আন্দোলনের প্রাথমিক জয়। তবে সাত দিনে কী হবে? প্রতিক্রিয়া আন্দোলনকারী তৃণমূলপন্থী বিএলও-দের।
গতকাল কমিশনে বৈঠক। আজ গ্রাউন্ড জিরোয় স্পেশাল রোল অবজারভার। ফলতায় বিএলও-দের সঙ্গে বৈঠক।
পরপর তিন দিন। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা শমীকের।
এসআইআর চাপে ভিন রাজ্যে তিন বিএলও-র মৃত্যুর অভিযোগ। উত্তরপ্রদেশের মোরাদাবাদ ও বিজনৌরে দুই বিএলও-র অস্বাভাবিক মৃত্যু। রাজস্থানের ঢোলুপুরেও মৃত BLO।
বাংলাদেশি পাসপোর্ট-ভিসায় এসে স্বরূপনগরের সীমান্তের গ্রামে পাকাপাকি বসবাস। প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার। দিয়েছেন ভোটও। SIR ফর্ম জমার পড়তেই চাঞ্চল্যকর অভিযোগ।
SIR আবহে ফের বাংলাদেশির কীর্তি। দেগঙ্গায় প্রতিবেশীকে মা দেখিয়ে ভোটার হওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। নিজের মা বাংলাদেশে থাকে। স্বীকার অভিযুক্ত মহিলার।
বাগদায় আজব কাণ্ড। মৃত বাবার একই নামে অন্য ব্যক্তিকে বাবা দেখিয়ে এনুমারেশন ফর্ম জমার অভিযোগ। কাঠগড়ায় তিন ভাই। ইআরও-র দ্বারস্থ সাজানো বাবা।
কাল সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদল বৈঠক। SIR থেকে কেন্দ্রীয় বকেয়া ইস্যুতে সুর চড়াবে তৃণমূল। সুষ্ঠুভাবে সংসদ চলতে দেওয়ার আর্জি সংসদীয় মন্ত্রীর।
ভুয়ো আধার কার্ড বানিয়ে লখনউয়ে আস্তানা। SIR আবহে উত্তরপ্রদেশ ATS-এর জালে বাংলাদেশের বাসিন্দা এক মহিলা। উদ্ধার ৩টি ভুয়ো আধার কার্ড। জালে ভুয়ো নথি প্রস্তুতকারীও।
ফের তৃণমূলের দাদাগিরির অভিযোগ! কর্মসূচিতে না যাওয়ায় টোটো চালককে 'মারধর, হুমকির অভিযোগ। ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা টোটোচালকের। অভিযোগ অস্বীকার দুই তৃণমূল নেতার।
বালিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি। এখনও অধরা মূল অভিযুক্ত। একাধিক ঠিকানায় তল্লাশি পুলিশের। ভিন রাজ্যে গা ঢাকা দিতে পারে। অনুমান তদন্তকারীদের।
রাতের কলকাতায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ। মহিলাকে জোর করে গাড়িতে মাদক খাইয়ে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার মহিলার এক পূর্ব পরিচিত। অধরা আরও ২।
পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষার ভুয়ো প্রশ্নপত্র বিক্রি চক্রের পর্দাফাঁস! পশ্চিম বর্ধমানের বুদবুদে অভিযান। পুলিশের জালে ১০।
ফের ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু। ধুপগুড়িতে লাইন পারাপারের সময় মালগাড়ির ধাক্কা। মৃত হাতি। আহত এক হস্তিশাবক। কীভাবে দুর্ঘটনা, তদন্তে রেল ও বন দফতর।
West Bengal News Live: নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে মৃত্যু পাচারকারীর
নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে মৃত্যু পাচারকারীর। মাটিয়ারিতে BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাশির ওষুধ পাচারের চেষ্টা। 'BSF বাধা দিলে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা পাচারকারীদের', ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা বাংলাদেশি পাচারকারীদের, দাবি BSF-এর। পাল্টা BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি পাচারকারীর। উদ্ধার নিষিদ্ধ কাফ সিরাপ ও ধারালো অস্ত্র।
WB News Live: পশ্চিম বর্ধমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ২টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি
পশ্চিম বর্ধমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ২টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। পুরনো ঠিকানা ও নতুন ঠিকানায় ২ টি আলাদা ভোটার কার্ড থাকা সত্বেও কীভাবে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা? প্রশ্ন তুলল বিজেপি। এদিকে জলপাইগুড়িতে বিজেপি নেতার মা-বাবার এপিক নম্বর ছাড়াই অসম্পূর্ণ ফর্ম জমা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল।






















