এক্সপ্লোর

Weather Updates: গোটা পুজো ভাসতে পারে প্রবল দুর্যোগে? নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি, ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

Durga Puja Weather Forecast: দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত সাত জেলাতে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মহালয়ার আগেই ভাসতে চলেছে শহর থেকে জেলা? ভারতের মৌসম ভবন আগামী দুই সপ্তাহের পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির ইঙ্গিত দিয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহের শুরুর দিকেই এই নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও উত্তর বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে নিম্নচাপ‌ তৈরির সম্ভাবনা বেশি।           

মহালয়ার দিন বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ; আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। রাজ্যের কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে।  

দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে অন্তত সাত জেলাতে। আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে।

শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার দু-এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

রবিবার মহালয়ার দিন সকালে আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতেও দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বেশ কিছু জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলাতে। 

সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

অন্যদিকে, আজ শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলায়। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার থেকে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget