এক্সপ্লোর

Vegetables Price Increase : তাপের বহর বাড়াচ্ছে আনাজের দামও, বৃষ্টিহীন বাংলায় জ্বালা ধরাচ্ছে অগ্নিমূল্য সবজির দাম

West Bengal News : বেশ কিছুদিন ধরে বৃষ্টিহীন বাংলা। সবজি ব্যবসায়ীদের দাবি, তারই প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : লাগাতার মূল্যবৃদ্ধির (Inflation) জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী (Vegetables Price Increase)। একদিকে গরমের তাপ। অন্যদিকে বৃষ্টির অভাব, দুইয়ের জেরে চড়চড়িয়ে চড়ছে আনাজের মূল্য।

নেই বৃষ্টি, চড়ছে সবজির দাম

চৈত্রের মাঝামাঝি থেকে আকাশ সেই যে সূর্যদেবের রক্তচক্ষুর শাসনে চলে গেছে, তা নরম হওয়ার কোনও লক্ষণ নেই। হাঁসফাঁস পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না। পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। পারদ যেভাবে চড়ছে তাতে পয়লা বৈশাখের সময় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। প্রায় দু'সপ্তাহ হতে চলল, গাঙ্গেয়বঙ্গে বৃষ্টি হয়নি। তার প্রভাব পড়েছে বাজারে। শেষ চৈত্রে রোদের মতোই চড়া সবজির দাম ! 

কোন সবজির কী দাম ?

মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বাজারে গিয়ে দেখা গেল, বেগুন ৭০ থেকে ৮০ টাকা কেজি। পটল ৬০ থেকে ৮০ টাকা কেজি। ঢ্যাঁড়শ ৫০ থেকে ৬০ টাকা কেজি। ঝিঙে ৮০ টাকা কেজি। শসা ৬০ টাকা কেজি। ১ কেজি উচ্ছের দাম ৬০ টাকা এবং একটা লাউ নিতে গেলে গুণতে হবে ৪০ টাকা। 

বেশ কিছুদিন ধরে বৃষ্টিহীন বাংলা। সবজি ব্যবসায়ীদের দাবি, তারই প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি না হলে পরিস্থিতি আরও ঘোরাল হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। সামনেই পয়লা বৈশাখ। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা। 

উল্লেখ্য, আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী শনিবার পর্যন্ত বৃৃৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭ টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি বেড়ে কলকাতায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্র-শনিবারে শহরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও পারদ চড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। 

আরও পড়ুন- তীব্র গরমে তাপপ্রবাহের শঙ্কা, রক্ষা পেতে কী করবেন ও করবেন না ?

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget