এক্সপ্লোর

Mamata on OBC Certificate: 'টাকা খেয়ে সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী', OBC সংরক্ষণ নিয়ে বিস্ফোরক দাবি!

OBC Certificate Issues: OBC-দের সংরক্ষণ নিয়ে রাজনীতির হাওয়া জোরাল হয়েছে। বুধবারও এরাজ্য়ে এসে অমিত শাহ দাবি করেছেন, OBC-সহ অনগ্রসর গোষ্ঠীর সংরক্ষণের আওতায়, ঘুরপথে মুসলমানদের ঢোকাতে চাইছে বিরোধীরা। 

কলকাতা: তৃণমূল জমানার সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এর মধ্যেই OBC সংরক্ষণ নিয়েও রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। মুসলমানকে OBC করার সার্টিফিকেট দিয়ে তৃণমূল সরকার তোষণের রাজনীতির সীমা ছাড়িয়েছে বলে বুধবার ফের সরব হয়েছেন নরেন্দ্র মোদি। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে তৃণমূল সরকার। এবার তৃণমূল আমলে দেওয়া, সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিল আদালত। লোকসভা ভোটের আবহে, এই OBC-দের সংরক্ষণ নিয়ে রাজনীতির হাওয়া জোরাল হয়েছে। বুধবারও এরাজ্য়ে এসে অমিত শাহ দাবি করেছেন, OBC-সহ অনগ্রসর গোষ্ঠীর সংরক্ষণের আওতায়, ঘুরপথে মুসলমানদের ঢোকাতে চাইছে বিরোধীরা। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'কলকাতা হাইকোর্ট এই INDIA জোটকে সজোরে থাপ্পড় মেরেছে। আদালত ২০১০-এর পর সমস্ত সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দিয়েছে।' 

অন্যদিকে সুর চড়িয়েছেন শাহও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভাই বোনেরা, আজ আমি আপনাদের জিজ্ঞাসা করতে এসেছি যে OBC-দের যে সংরক্ষণ আছে, সংরক্ষণ  চালু থাকা উচিত কি উচিত না? জোরে বলুন, এই কংগ্রেস দল, INDIA জোট মুসলমানদের সংরক্ষণ দিয়ে... দলিত, আদিবাসীদের সংরক্ষণ ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি যতদিন নরেন্দ্র মোদিজি আছেন  SC, ST, OBC-দের সংরক্ষণকে কেউ হাত লাগাতে পারবে না। কেউ হাত লাগাতে পারবে না।' 

সিপিএম-এর রাজ্য সম্পাদক, মহম্মদ সেলিম বলেন, 'মানুষ এবার রাস্তায় নামবে। এখন বুঝতে পারছে যে এটা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য, কোনও সংরক্ষণ মানা হয়নি। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের লোক টাকা পয়সা দিয়ে সবাইটে সার্টিফিকেট দিয়েছে খোলামকুচির মতো'। 

কী বলছেন মমতা?  

মুখ্যমন্ত্রী বলেন, 'আমি আপনাদের বলেছি, আমরা যখন ওবিসি সংরক্ষণ করেছিলাম, আমরা আইন মেনে করেছিলাম। ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে? ওটা যেই হয়ে যাবে তফশিলিদের সংরক্ষণ থাকবে না, আদিবাসীদের সংরক্ষণ থাকবে না, ওবিসিদের সংরক্ষণ থাকবে না।' 

তবে এই ইস্যু নিয়ে বঙ্গে এসে সরব হয়েছে মোদি। প্রধানমন্ত্রীর কথায়, 'পশ্চিমবঙ্গের সরকার মুসলিম ভোটব্যাঙ্কের জন্য মুসলমানকে OBC করার সার্টিফিকেট দিয়েছে। এই ভোটব্যাঙ্কের রাজনীতি এই তোষণের রাজনীতি সব সীমা পেরিয়ে যাচ্ছে। আজ কোর্ট থাপ্পড় মেরেছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget