এক্সপ্লোর

West Bengal Omicron Update : রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ, বিদেশে না গিয়েও সংক্রমিত ৪!

West Bengal Omicron Update : রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়েছে।

সন্দীপ সরকার, কলকাতা: করোনার (coronavirus) পাশাপাশি, রাজ্যে বাড়ছে ওমিক্রন (omicron) আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিদেশে না গিয়েও সংক্রমিত আরও চারজন! সূত্রের খবর, এঁদের ২ জন কলকাতার বাসিন্দা, ১ জন দমদমের, ১ জন হাওড়ার বাসিন্দার। এঁদের কেউই বিদেশ যাননি। তাহলে এঁরা কীভাবে সংক্রমিত হলেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে। 

রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ। এঁদের মধ্যে একজনের বিদেশ যাত্রার রেকর্ড থাকলেও, বাকি চারজন বিদেশে যাননি। রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়েছে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।

আরও পড়ুন :

' সংক্রমণ নিঃসন্দেহে উদ্বেগের' ওমিক্রন নিয়ে গুরুত্বপূর্ণ ৭ টি বক্তব্য পেশ করল WHO

এরই মধ্যে আজ গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি ও ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 

  • সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে
  • পরিস্থিতি পর্যালোচনা করতে শিক্ষা সচিবকে নির্দেশ
  • প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম, জানালেন মুখ্যমন্ত্রী
  • ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা
  • প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে কলকাতায় কনটেনমেন্ট জোন
  • প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন

' করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে, যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে’ সতর্ক করে বলেন মুখ্যমন্ত্রী। 


দেশের ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবথেকে বেশি ২৪৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।

West Bengal Omicron Update : রাজ্যে নতুন করে পাঁচজন ওমিক্রন পজিটিভ, বিদেশে না গিয়েও সংক্রমিত ৪!

ভাইরাসের ভ্যারিয়েন্ট বদলের সঙ্গে সঙ্গে, বদলে যাচ্ছে উপসর্গও। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের ক্ষেত্রে নতুন একটি উপসর্গ দেখা গিয়েছে, তা হল 

  • গলা ব্যথা এবং গলার স্বর বদলে যাওয়া। 
  • এছাড়া ওমিক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আক্রান্তদের বেশিরভাগেরই
  • ক্লান্তি
  • গাঁটে ব্যথা
  • ঠান্ডা লাগা
  • শুকনো কাশি ও মাথাযন্ত্রণার শিকার হচ্ছেন।
  • স্বাদ বা গন্ধের অনুভূতি চলে যাওয়ার মতো উপসর্গ ওমিক্রন আক্রান্তদের মধ্যে দেখা যাচ্ছে না। 

 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget