এক্সপ্লোর

Panchayat Poll: সামনেই পঞ্চায়েতের লড়াই, রাস্তায় বিজেপি, বামেদের ভরসা আন্দোলনে

Panchayat Election: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নভেম্বরে সিঙ্গুর থেকে রাজারহাটের সিলিকন ভ্যালি পর্যন্ত পদযাত্রা করবে বঙ্গ বিজেপির যুব মোর্চা। অন্যদিকে নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যের সমস্ত অঞ্চলে প্রচার ও মিছিল করবে সিপিএম। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে বিরোধীরা। যদিও পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

২১-এর বিধানসভা নির্বাচনে, ‘২০০’র টার্গেট নিয়ে নেমে ৭৭-এই থেমে যেতে হয়েছিল পদ্ম শিবিরকে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে খালি হাতে ফিরেছে এ রাজ্যের প্রাক্তন দুই শাসকদল। শূন্যহাতে ফিরেছে বাম ও কংগ্রেস। ঠিক এই পরিস্থিতিতে সব ঠিক থাকলে আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত ভোট হবে বলে সূত্রের খবর। গ্রাম বাংলার এই নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূলকে রুখতে কী রণকৌশল স্থির করেছে বিজেপি ও সিপিএম?

পথে বিজেপি:
২০১১ সাল। সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করেছিল তৃণমূল। সেই আন্দোলনকে হাতিয়ার করেই বামেদের রাজ্যের শাসন ক্ষমতা থেকে হঠিয়ে মসনদ দখল করেছিল তৃণমূল। এবার তৃণমূলের বিরুদ্ধে কৃষি ও শিল্পকেই হাতিয়ার করছে রাজ্যের বিরোধী দল বিজেপি। নভেম্বরের শুরুতেই হুগলির সিঙ্গুর থেকে রাজারহাটের সিলিকন ভ্যালি পর্যন্ত, প্রায় ৪০ কিলোমিটার পথে, চারদিনের পদযাত্রা করবে বঙ্গ বিজেপির যুব মোর্চা। ওই মাসের শেষে দুই ২৪ পরগনা ও নদিয়া থেকে কলকাতামুখি মিছিল করবে বিজেপির কৃষক মোর্চা। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'সিঙ্গুর থেকে সিলিকন ভ্যালি পর্যন্ত পদযাত্রা করা হবে।'
 
আন্দোলনে বামেরা:
বিজেপির পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসেবে কোমর বেঁধে নামছে সিপিএমও। নভেম্বর ও ডিসেম্বর মাসে রাজ্যের সমস্ত অঞ্চলে প্রচার ও মিছিল করবে বাম শিবির। পঞ্চায়েতে দুর্নীতি থেকে স্কুলে নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচারকাণ্ড। একের পর এক তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীদের গ্রেফতারি ও চাকরির জন্য অসংখ্য তরুণ-তরুণীর আন্দোলনকে সামনে রেখেই পঞ্চায়েত ভোটে ঝাঁপাতে চাইছে সিপিএম। বিষয়টি সাফ জানিয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যও।

রাজ্যে বর্তমানে প্রধান বিরোধী দল বিজেপি। কিন্তু, সম্প্রতি কলকাতা পুরসভার যে ভোট হয়ে গেল, তাতে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। বিজেপি রয়েছে তৃতীয় স্থানে। আবার তারপর রাজ্যজুড়ে ১০৮টি পুরসভার ভোটে দেখা যায় প্রাপ্ত আসনের নিরিখে বিজেপি দ্বিতীয়, কংগ্রেস তৃতীয় ও বামেরা চতুর্থ। কিন্তু, প্রাপ্ত ভোটের নিরিখে বামেরা দ্বিতীয়, বিজেপি তৃতীয় ও কংগ্রেস চতুর্থ।

আরও পড়ুন: সকাল থেকে রেল অবরোধ, ঘণ্টাখানেক আটকে নয়া দিল্লি-হাওড়া ডাউন রাজধানী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman News: ডাকাতির ছক বানচাল করে বড়সড় সাফল্য জেলা পুলিশের ! গ্রেফতার ৪, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্রও
ডাকাতির ছক বানচাল করে বড়সড় সাফল্য জেলা পুলিশের ! গ্রেফতার ৪, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্রও
Arms Recovered: আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পুলিশের, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই অ্যাকশন মোডে প্রশাসন
আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড় সাফল্য পুলিশের, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই অ্যাকশন মোডে প্রশাসন
TMC Leader Arrested: তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি সরকারের, এবার জালে কামারপুকুরের পঞ্চায়েত প্রধান রাজদীপ দে
তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি সরকারের, এবার জালে কামারপুকুরের পঞ্চায়েত প্রধান রাজদীপ দে
West Bengal Live Blog: সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাঁটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় অশোক কীর্তনিয়া
সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাঁটাতারের জন্য জমি দেখতে বনগাঁয় অশোক কীর্তনিয়া

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget