এক্সপ্লোর

Durgapur Post Poll Violence: 'তৃণমূলের ঝান্ডা ধর, না হলে এলাকা ছাড়', BJP কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ !

BJP News: লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি  প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের তৃণমূলের কার্যালয়ে ডাকা হচ্ছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর  : রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ (Post Poll Violence Allegation)। এবার এই অভিযোগ উঠল দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায়। 'তৃণমূলের ঝান্ডা ধর না হলে এলাকা ছাড়', বলে বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। এনিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি  প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের তৃণমূলের কার্যালয়ে ডাকা হচ্ছে। না গেলে জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর গালিগালাজ আর মারধর করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। একইভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ভ্যাম্বে কলোনি এলাকার রঞ্জিত অধিকারী নামের সক্রিয় এক বিজেপি কর্মীকে ওই এলাকারই তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তোলা হয়েছে এলাকারই তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ, শতদল রায়কে। সেই অভিযোগ তুলেই তৃণমূলের ওই দুই কর্মী- সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। যদিও এটি ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা সরব হয়েছে তৃণমূল।

রঞ্জিত অধিকারীর অভিযোগ, নির্বাচনের ফলাফলের পর থেকেই তাঁর বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূলের কার্যালয়ে তাঁকে যাওয়ার জন্যও বলা হচ্ছিল। কিন্তু তিনি না যাওয়াই বৃহস্পতিবার রাতে ঘাড় ধরে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী অভিজিৎ আর শতদলের নেতৃত্বে। দলীয় কার্যালয়ে বলা হয় এলাকায় থাকতে হলে তৃণমূলের ঝান্ডা ধরতে হবে না হলে এলাকা ছাড়তে হবে। সেখানে মারধরও করা হয়। 

বর্ধমান-দুর্গাপুর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, "দিকে দিকে আমাদের কর্মীরা ঘরছাড়া এবং আক্রান্ত। রঞ্জিতকেও মারধর করা হয়েছিল। তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল কর্মীরা । পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।"  

যদিও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, "এইসব বিজেপির নাটক। বাংলা থেকে বিদায়ের পথে, তাই কী করবে খুঁজে পাচ্ছে না বিজেপি। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget