এক্সপ্লোর

Kunal Ghosh: 'কতদিন চৈতন্যদেব সেজে থাকব ?' খেজুরির সভায় BJP কর্মীদের তালিকা তৈরি করতে বললেন কুণাল

Siuli Saha: এদিকে তমলুক, কাঁথিতে হেরে প্রকল্প বন্ধের হুঁশিয়ারি মন্ত্রী শিউলি সাহারও।

খেজুরি : মুখে প্রতিহিংসার কথা না বলেও বিজেপি কর্মীদের তালিকা তৈরি করতে বললেন কুণাল ঘোষ। খেজুরিতে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তিনি। 'বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও, তৃণমূলের উপর হামলা করেছে তার তালিকা তৈরি রাখুন। কতদিন চৈতন্যদেব সেজে থাকব ?' বলে খেজুরির সভায় হুঙ্কার দিলেন কুণাল। এদিকে তমলুক, কাঁথিতে হেরে প্রকল্প বন্ধের হুঁশিয়ারি মন্ত্রী শিউলি সাহারও।

এদিন কুণাল বলেন, "বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও, তৃণমূলের উপর হামলা করেছে তার তালিকা তৈরি রাখুন। আমরা চাই না কোনও প্রতিহিংসাপরায়ণ ব্যবস্থা । কিন্তু, লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থা জন্য। আর একটা যাবে, মন্ত্রীদের কাছে-শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগামছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোনও স্কিম গিয়ে না পৌঁছয় এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকব ? এত বড় সাহস। বাংলার বুকে দাঁড়িয়ে, খেজুরির উপর, বাংলার কোনও প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন, আর আমরা শান্তিরক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায়...আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করব...এগুলো কী করে হবে ? কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। কারও নাম যেন ওরা মিথ্যা মামলায় জড়ানোর ওরা সুযোগ না পায়। হামলা , অসভ্যতা, চাষবাস বন্ধ, কৃষকের কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়েকর, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনও কোনও ঠিকানায়। ফর্মে ভুল বেরোবে। বুঝবেন তখন। আপনি মারবেন, আর সেই ফর্মে সই করবে যত্ন করে সেটা তো হবে না।"

অন্যদিকে শিউলি সাহা বলেন, "পঞ্চায়েত প্রতিমন্ত্রী হিসাবে আমি একটা পরিসংখ্যান বলতে চাই আমার এসসি সম্প্রদায়ের মানুষদের, আপনার যে সুযোগ সুবিধা নিয়েছেন খেজুরি ১ ও ২-তে,  আমরা '২১-এ জিতেছি বলে এখানে কন্যাশ্রী, রূপশ্রী বন্ধ করিনি। আমরা সবুজ সাথি, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করিনি। আমরা এগুলো দিচ্ছি। (কর্মীদের উদ্দেশে) আমি জানি, আপনারা বলছেন বন্ধ করতে। আমি নেত্রীর কাছে আবেদন করব। নেত্রীকে বলব, আপনি যেভাবে স্টাইপেন্ড-স্কলারশিপ ...এমএলএ, পঞ্চায়েতের সই লাগে , পঞ্চায়েত সমিতির সই লাগে ...কুণালদা দিদির কাছে পৌঁছে দেবেন।  মন্ত্রিসভার আলোচনায় বলব, আগামীদিনে আমার পঞ্চায়েত সদস্য সই করলে  তবে পাব। নেত্রী কারও দিদি, কারও বোন, কারও বাড়ির অভিভাবক হয়ে  আছেন, তাই অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছেন। আর দিলীপ ঘোষদের পার্টি টাকা নেবে...আর ভোটে দেবে বিজেপিকে...তা হতে দেব না।"  

প্রসঙ্গত, এবার বিজেপির বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল। খেজুরিতে 'আক্রান্ত'দের সঙ্গে পাশে তৃণমূলের প্রতিনিধি দল। চার সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন কুণাল ঘোষ, বীরবাহা হাঁসদা, শিউলি সাহা ও উত্তম বারিক। খেজুরির লক্ষ্মণপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত তৃণমূল কর্মী সুবল মিদ্যার পরিবার। ভোটের ফলপ্রকাশের পরই হামলা চালায় বিজেপি, অভিযোগ করেছে মিদ্যা পরিবার।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget