এক্সপ্লোর

West Bengal Violence: কাল দুপুর দুটোর মধ্যে পেশ করতে হবে কেস ডায়েরি, রিপোর্ট, রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাইকোর্টের

Birbhum Violence: বীরভূমের বগটুইয়ে তৃণমূল নেতা খুন ও অগ্নিসংযোগকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ২০। নির্দিষ্ট কিছু বাড়ি বেছে আগুন লাগানোর অভিযোগ।

সৌভিক মজুমদার, কলকাতা: রামপুরহাটকাণ্ডে (Rampurhat violence) স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

‘রাজ্যকে প্রথমে তদন্তের সুযোগ দিচ্ছে আদালত। ঘটনাস্থল মুড়ে ফেলতে হবে সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরায়। অবিলম্বে সিএফএসএল-র দিল্লির আধিকারিকরা নমুনা সংগ্রহ করবে। সাক্ষীর নাম লেখা যাবে না’, নির্দেশ প্রধান বিচারপতির।

আদালত আরও বলেছে, ‘সাক্ষী ও গ্রামবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেলা জজের সঙ্গে আলোচনা করে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কাল দুপুর দুটোর মধ্যে পেশ করতে হবে কেস ডায়েরি, রিপোর্ট।’

‘কেন ময়নাতদন্ত বাকি থাকল?’ ভিডিওগ্রাফি-সহ কোর্টে পেশ করতে নির্দেশ হাইকোর্টের। ‘ফরেন্সিক পরীক্ষার নমুনা সংগ্রহ করতে পারবেন?’ কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের। আদালতের প্রশ্নের মুখে সম্মতি জানাল কেন্দ্রীয় সরকার। ‘নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রস্তুত, কোর্ট চাইলেই বাহিনী যাবে।’ হাইকোর্টে জানালেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী।

রামপুরহাটকাণ্ডে কাল হাইকোর্টে ফের শুনানি।

রামপুরহাটের বকটুই গ্রামে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর একের পর এক বাড়িতে আগুন। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে শিশু-মহিলা সহ আটজনের মৃত্যু হয়েছে। এই বীভৎস ঘটনার পর, প্রশ্ন উঠছে, কী করে আগুন লাগল? দুর্ঘটনা? শর্টসার্কিট? নাকি পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে খুন? প্রাথামিক তদন্তের পর পুলিশ যে এফআইআর করেছে, সেখান থেকেই স্পষ্ট হয়েছে যে, আগুন লাগিয়ে খুন করা হয়েছে। রামপুরহাটকাণ্ডে এফআইআর-এ যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল খুন, আগুন লাগানো, আগুন লাগিয়ে হত্যা, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করা। এছাড়াও হিংসা ছড়ানোর ধারাতেও এফআইআর করা হয়েছে। যে বাড়ি থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল, এদিন সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরে বগটুই গ্রামের আগুনে পোড়া অন্য বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হয়।

নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের অনুগামীরাই বাড়িতে আগুন লাগিয়েছে, অভিযোগ নিহতের আত্মীয় মিহিলাল শেখের। এর পিছনে রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেনের হাত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতার পাল্টা দাবি, উপপ্রধান খুনে অভিযুক্তরাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতে তাঁর নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pabitra Kar, Nandigram: শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
শুভেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন, এবার পঞ্চায়েতের সদস্যপদও ছাড়লেন পবিত্র কর
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
কলকাতা পুরসভায় ফাইল লোপাটের চেষ্টা ! বড় অভিযোগ সন্তোষ পাঠকের, কী জানালেন ?
RG Kar case : R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
R G কর কাণ্ডে স্ক্যানারে এই চিকিৎসক ! তদন্ত নিয়ে অনিকেত ও উৎপল বন্দ্যোপাধ্যায় কী জানালেন ?
Howrah Station: পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার
পরিষ্কার হচ্ছে হাওড়া স্টেশন চত্ত্বর, স্টেশনের সামনে থেকে সরানো হচ্ছে বেআইনি হোর্ডিং ও ব্যানার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget