এক্সপ্লোর

Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে মিহিলালকে ম্যারাথনকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

Rampurhat Violence: রামপুরহাটকাণ্ডে প্রশ্ন তৈরি হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। গ্রামে পৌঁছতে পুলিশের আধঘণ্টা সময় লেগেছিল। অথচ, এই দু’টো জায়গার দূরত্ব মাত্র এক কিলোমিটার।

Key Events
West Bengal Rampurhat Violence cbi investigation in Rampurhat murder case Rampurhat Violence Live Updates: রামপুরহাটকাণ্ডে মিহিলালকে ম্যারাথনকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর
ফাইল ছবি।

Background


বীরভূম: ভয়াবহ সেই ঘটনার পর কেটে গেছে এক সপ্তাহ। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে রামপুরহাটের বগটুই গ্রাম। আতঙ্কের ছায়ার মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সুহানা খাতুন, শিখা খাতুনের মতো পরীক্ষার্থীরা। ৭ দিন পার!এখনও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দাদের। দিনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ!

রাত বাড়লেই, চাপ আতঙ্ক কুঁড়েকুঁড়ে খাচ্ছে এই মানুষগুলোকে। সব চেয়ে আতঙ্কে রয়েছে বগটুই গ্রামের একাদশ ও উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। এই গ্রামের ১৩ জন দ্বাদশ শ্রেণির এবং ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে। আর ক’দিন পরই পরীক্ষা। তার আগে, ভয়-আতঙ্কে পড়ায় মন বসাতে পারছেন না তাঁদের অনেকেই।
যেমন, রামপুরহাট বিদ্যাভবনের উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী সুহানা খাতুন। ঘটনার পর থেকেই, বাবা ও ভাই এলাকা ছাড়া। মায়ের সঙ্গে কোনওরকমে বাড়ি আগলে পড়ে রয়েছে এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তিনি বলছেন, 'সব মুখস্ত ছিল, এখন দেখছি সব গুলিয়ে যাচ্ছে।' একই অবস্থা, সুহানার বন্ধু শিখা খাতুনেরও। আতঙ্কে রয়েছে, রামপুরহাট গার্লস হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রুকসানা খাতুনও। যদিও পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষকরা।

এরই মধ্যে রামপুরহাটকাণ্ডে বাড়ল মৃত্যুর সংখ্যা। এক সপ্তাহ ধরে হাসপাতালের শয্যায় লড়াই চালিয়েও হেরে গেলেন নাজিমা বিবি। মৃত্যু হল রামপুরহাটকাণ্ডে জখম ও হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শীর। সোমবার রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করেছে সিবিআই। তৎকালীন SDPO, স্বতঃপ্রণোদিত মামলাকারী সাব ইন্সপেক্টর এবং রামপুরহাট হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসকেরও বয়ান রেকর্ড করা হয়। সিবিআই সূত্রে দাবি, ধৃত আনারুল এদিন জেরার মুখে দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে।

রামপুরহাটকাণ্ডে প্রশ্ন তৈরি হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও। FIR-এই দেখা যাচ্ছে, আগুন লাগার খবর পাওয়ার পর, ভাদু শেখের খুনের জায়গা থেকে, গ্রামে পৌঁছতে পুলিশের আধঘণ্টা সময় লেগেছিল। অথচ, এই দু’টো জায়গার দূরত্ব মাত্র এক কিলোমিটার। যা পেরোতে, তিন মিনিটও লাগার কথা নয়।

23:20 PM (IST)  •  29 Mar 2022

Rampurhat Violence Live Updates: রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের মতো পশ্চিমবঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী।

22:27 PM (IST)  •  29 Mar 2022

Rampurhat Case Live Updates: জ্বলছে গ্রাম, বৈঠকে পুলিশ?

বগটুইকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে সিবিআই সূত্রে দাবি, তৎকালীন SDPO সায়ন আহমেদ জানিয়েছেন, সেই রাতে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, তিন কিলোমিটার দূরে গেস্ট হাউসে বৈঠক করছিলেন। আগুন লাগার খবর জানলেও, কেউ সেখানে যাননি। সিবিআই সূত্রে দাবি, এই তথ্য যাচাই করে দেখা হচ্ছে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget