এক্সপ্লোর

Rath Yatra : টানা ২ বছর পর রথযাত্রায় ফিরল চেনা ছবি, কলকাতা থেকে জেলা, উৎসবে মাতলেন সাধারণ মানুষ

Rath Yatra Celebration 2022 : কলকাতা থেকে জেলা, রথের পথে যেন জনসমুদ্র।

কলকাতা : যত পথ, মিশেছে একটি পথে গিয়েই৷ রথের পথ৷ সেই পথেই শুক্রবার হাজার হাজার মানুষের ভিড়৷ সেই পথেই রথের রশিতে টান৷ যেন এক টুকরো পুরী  (Puri)। এবারই প্রথম রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির তরফে বেলঘড়িয়ায় রথযাত্রার আয়োজন করা হয়। ওড়িশা থেকে কাঠ এনে ৬ মাস ধরে তৈরি করা হয়েছে তিনটি রথ। সেই রথ দেখতে অগণিত মানুষ অংশ নেন এই রথযাত্রায়। রথযাত্রায় ছিলেন মদন মিত্র, অর্জুন সিংহ, সুব্রত বক্সী।

বর্ধমানে রথ

এদিকে, পূর্ব বর্ধমান থেকে বাঁকুড়া, বীরভূম, সর্বত্রই ছবিটা এক। বর্ধমানে (Burdwan) এক নয়, জোড়া রথ দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। বর্ধমান রাজবাড়ি সংলগ্ন সোনাপট্টিতে রয়েছে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। গোটা বছর এই মন্দির চত্বরেই রাখা থাকে সাড়ে তিনশো বছরের পুরনো রাজা ও রানীর রথ। তবে এখানের রথে থাকেন না জগন্নাথ, বলরাম, সুভদ্রা। পরিবর্তে, রাজার পিতলের রথে থাকেন গোপাল, অন্যদিকে রানির রথে থাকেন লক্ষ্মী-নারায়ণ।

বাঁকুড়ায় রথ

পুরনো রাজকীয় সেই জৌলুস না থাকলেও এই রথযাত্রার মাহাত্ম্য আজও একই। করোনা আবহে দু’বছর পর বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ফের চেনা ছন্দে গড়াল মল্লরাজাদের রথের চাকা। সাড়ে তিনশো বছরের পুরনো এই রথের রশিতে টান দেন আট থেকে আশি। স্থানীয়দের সঙ্গে হাত লাগান পর্যটকরাও। এই বিষ্ণুপুরেরই অন্যতম মাধবগঞ্জের রথ উৎসব। এই রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা নন, সওয়ার হন রাধামদন গোপাল জিউ। এদিন মহকুমা প্রশাসনের তরফে শহরজুড়ে শোভাযাত্রা করা হয়। 

বীরভূম- রথ উপলক্ষ্যে এদিন সেজে ওঠে সতী পিঠের অন্যতম বীরভূমের (Birbhum) কঙ্কালীতলা। সকাল থেকে বিশেষ পুজোর পাশাপাশি সন্ধেয় মন্দির থেকে বেরোয় রথ।

পূর্ব মেদিনীপুর-এদিন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকের মহাপ্রভু মন্দিরে আরতি করেন শুভেন্দু অধিকারী। মন্দির চত্বর ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন- এবারের পুজোয় 'রূপান্তর', এই থিমেই ৯৪ বর্ষে উচ্ছ্বাসে ভাসল কাঁকুড়গাছি যুবকবৃন্দ
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget