এক্সপ্লোর

Vande Bharat Express : দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস পেল রাজ্য, এল নতুন রেক, চলবে কোন পথে ?

West Bengal Train Service : বন্দে ভারতের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। পশ্চিমবঙ্গে অবশ্য় বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১০০ থেকে ১১০ কিমি।

অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া : আগেই হাতের নাগালে চলে এসেছে পাহাড়। এবার খুব শিগগির হাতের মুঠোয় আসতে চলেছে পুরীর সমুদ্র। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পেয়ে গেল রাজ্য। সাঁতরাগাছিতে (Santragachi) এল নতুন রেক। দক্ষিণ-পূর্ব রেল (South-Eastern Railways) সূত্রে খবর, কিছুদিনের মধ্যেই চালু করা হবে ট্রেনটি। সম্ভাব্য রুট হাওড়া থেকে পুরী (Howrah to Puri)। 

প্রসঙ্গত, বন্দে ভারতের সৌজন্য়ে এখন মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই হাওড়া (Howrah) থেকে পৌঁছে যাওয়া যায় নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri)। সূত্রের খবর, হাওড়া-নিউ জলপাইগুড়ির পর নতুন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চালানোর জন্য় রেল বোর্ডের (Rail Board) কাছে আবেদন জানানো হয়েছিল। সেই তালিকায় রয়েছে হাওড়া - পুরী, হাওড়া - কটক, হাওড়া - বেনারস, হাওড়া - পটনা ও নিউ জলপাইগুড়ি থেকে অসমের ডিব্রুগড়। 

বন্দে ভারতের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। রেল সূত্রে খবর, সম্প্রতি ভোপাল থেকে দিল্লি গামী একটি বন্দে ভারত এক্সপ্রেস প্রথমবার সেই স্পিড ছুঁয়েছে। পশ্চিমবঙ্গে অবশ্য় বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১০০ থেকে ১১০ কিমি। রেল সূত্রে খবর, সেমি হাইস্পিড এই এক্সপ্রেসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হল রেল ট্র্য়াক।

আরও পড়ুন- কালিয়াগঞ্জ জুড়ে ১৪৪ ধারা জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা

উপযুক্ত ট্র্য়াক এবং তার রক্ষণাবেক্ষণ সবথেকে ইমপরট্য়ান্ট। মাটি নরম হলে, কিম্বা আবহাওয়া অনুকূল না হলে ট্রেনের গতি বাড়ানো সম্ভব নয়। রেল সূত্রে দাবি, এরাজ্য়ের ক্ষেত্রে, রেল ট্র্য়াকে বেশ কিছু সমস্য়া রয়েছে। যেমন কিছু জায়গায় রেললাইনে বেআইনি যাতায়াত ও জবরদখল। কিছু জায়গায় লেভেল ক্রসিং নেই। সেখানে অবাধে পায়ে হেঁটে রেললাইন পারাপার হয়। কিছু জায়গায় জবর দখলের কারণে ফেন্সিং দিতে বাধার মুখে পড়তে হতে পারে। তার জেরে বাধাপ্রাপ্ত হচ্ছে ট্র্য়াকের কাজ। রেলের তরফে জানানো হয়েছে, এই সমস্ত সমস্য়ার সমাধানের কাজ করা হয়েছে। রেল ট্র্য়াকের সমস্য়া মিটে গেলে খুব শিগগির রাজ্য় থেকে একাধিক রুটে চালু হওয়ার সম্ভাবনা বন্দে ভারত এক্সপ্রেস। যে রাস্তা আরও মসৃণ করার ইঙ্গিত দিয়েই রাজ্যে এসে পৌঁছল বন্দে ভারত এক্সপ্রেসের নতুন রেক।                                  

আরও পড়ুন- সতর্ক হোন, লিভারের ক্ষতি করতে পারে এই খাবারগুলি !

 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget