এক্সপ্লোর

Bengal SIR Row: কোচবিহারে বিজেপির BLA-কে মারধর, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

West Bengal SIR: কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : এবার কোচবিহারে বিজেপির BLA-কে মারধর করে, জুতোর মালা পরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপির BLA নিভাস দাসের দাবি, মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় BLO-র সঙ্গে তিনি বাড়ি বাড়ি গিয়েছিলেন। অভিযোগ, তখনই তৃণমূলের লোকজন তাঁকে মারধর করে জুতোর মালা পরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা ছড়ালে মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোচবিহারের তৃণমূল চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। 

পশ্চিমবঙ্গে সবে শুরু হয়েছে এসআইআর। আর তারপর থেকেই বিভিন্ন জায়গায় শাসক দলের বিএলএ- দের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। কোচবিহারে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলএ হয়ে কাজ করছিলেন নিহার দাস। বিজেপি- র বিএলএ ২ তিনি। বিএলও- র সঙ্গে কাজ করতে গিয়ে একটি বাড়িতে তিনি যখন ফর্ম ফিলআপে সাহায্য করছিলেন, তখন তাঁর উপর স্থানীয় তৃণমূলের কয়েকজন চড়াও হয় বলে অভিযোগ। বিএলএ- র অভিযোগ তাঁকে মারধর করা হয়েছে। হুমকি দেওয়া হয়েছে। গলায় জুতোর মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল মাথাভাঙাতেও বিজেপি- র এক বিএলও ২-কে এলাকা বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। নতুন করে এলাকায় যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। 

এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র

গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে যান BLO। তৃণমূল ও বিজেপি দুই দলের BLA-রা উপস্থিত ছিলেন সেখানে। অভিযোগ বিজেপির BLA-কে মারধর করে তৃণমূলের BLA। দিনভর সেই নিয়ে উত্তপ্ত হয়েছিল এলাকা। রাতে ফের সংঘর্ষ বাধে, তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপির যুব মোর্চার সভাপতি ও তাঁর অনুগামীদের মারপিট হয় বলে অভিযোগ। দু'পক্ষের বেশ কয়েকজন আহত হন। সোনামুখীতে বিজেপি মণ্ডল চারের সভাপতি অনুপ ঘোষের উপরেও হামলা হয় বলে অভিযোগ। পাত্রসায়র থানার হাট কৃষ্ণনগরে বিজেপির যুব মোর্চার সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে মারধরের পাল্টা অভিযোগ করেছে ঘাসফুল শিবির। 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget