এক্সপ্লোর

SIR In Bengal: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের

SIR In West Bengal: গোটা বিষয়টি নিয়ে  নির্বাচন কমিশনের ব্যাখ্যা, মোট সাত প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। যেমন, নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা।

কলকাতা: BLO অ্যাপে আনম্যাপড নিয়ে নতুন নির্দেশিকা CEO দফতরের। সেই নির্দেশিকাগুলো হল- BLO অ্যাপে আনম্যাপড হলেই ভোটারকে বাদ নয়, নাম বাদ নিয়ে আপত্তি থাকলে, শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক, নির্দেশিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। BLO অ্যাপে বহু ভোটারকে আনম্যাপড দেখাচ্ছে। একাধিক জেলা থেকে ভুরি ভুরি অভিযোগ কমিশনে। তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা হতে পারে। আনম্যাপড দেখালেই নাম বাদ দেওয়া আইনসঙ্গত নয়। খসড়া তালিকায় নাম থাকলে আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। ভোটারের অধিকার সুরক্ষাই তাদের প্রধান লক্ষ্য। এই বিষয়ে কোনও ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। BLO অ্যাপে আপলোড হওয়া তথ্য যেন খসড়া ভোটার তালিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে। ERO ও AERO-দের কড়া নজরদারির নির্দেশ কমিশনের। 

গোটা বিষয়টি নিয়ে  নির্বাচন কমিশনের ব্যাখ্যা, মোট সাত প্রকারের লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। যেমন, নামের বানান ভুল, মাঝের নামে ভুল, বাবার নামে ভুল সংক্রান্ত সমস্যা। শুনানি শুরুর আগেই BLO-দের কমিশন নির্দেশ দেয় সামান্য ভুল ত্রুটি গুলি আবেদনকারীদের কাছ থেকে নথি নিয়ে নতুন করে তারা যেন অ্যাপে আপলোড করে। যাতে এই সংক্রান্ত ভুলগুলির জন্য শুনানিতে না যেতে হয়। এর জন্য BLO-দের অ্যাপে নতুন ফিচারও যুক্ত করা হয়। কিন্তু গতকাল শুনানির প্রথম দিন অনেক জায়গাতেই দেখা গিয়েছে এই ধরনের সামান্য ভুলের জন্যও অনেকে শুনানিতে এসেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন করে BLO-দের নির্দেশ দেওয়া হবে যাতে সামান্য ভুলগুলোর জন্য তাদের কাছে গেলেই কাজ হয়ে যায়।তবে বাবা-মা র সঙ্গে সন্তানের এবং দাদু-দিদার সঙ্গে নাতি-নাতনির বয়সের অস্বাভাবিক পার্থক্য, একজনের নামের সঙ্গে ৬ জনের বেশি নামের ম্যাপিং জাতীয় বিষয়গুলিও লজিক্যাল ডিসক্রিপেন্সি। সেগুলির জন্য অনেক ক্ষেত্রেই শুনানিতে ডাকা হচ্ছে নথি যাচাইয়ের জন্য। 

এদিকে, SIR-আবহে এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপি সাংসদ। বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছ। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে, যাদের হাতে খাতাকলম, তারাই তো বাংলাদেশিভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। মিলবে না সরকারি কোনও সুবিধে, সিতাইয়ের সভা থেকে মন্তব্য অনন্ত মহারাজের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget