এক্সপ্লোর

West Bengal SIR : SIR-শুনানিতে এবার ডাক পেলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকি, কী কারণ?

আগামী ২৭ জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জাঙ্গিপাড়া BDO অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে।

কলকাতা : একদিকে SIR নিয়ে বাগযুদ্ধ চরমে। অন্যদিকে , SIR-এর শুনানিতে বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে সাধারণ মানুষের হয়রানির ছবি। এসআইআর ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা তুঙ্গে। এসআইআর ফর্ম ফিল আপের পর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। তারপর কমিশন শুনানিতে ডেকে পাঠাচ্ছে বহু মানুষকে। এই হিয়ারিং-হয়রানির অভিযোগেই কার্যত প্রতিবাদে ফুটছে রাজ্য। দিকে চলছে অবরোধ, প্রতিবাদ, জ্বলছে আগুন। লক্ষ লক্ষ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিদিনই বহু নামি-দামী ব্যক্তিত্বর ডাক পড়ছে এসআইআর শুনানিতে। আর এই নিয়ে চড়েছে তর্জার পারদ। চড়েছে রাজনৈতিক আক্রমণ। এই আবহেই এবার SIR-শুনানিতে ডাক পেলেন আইআসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আগামী ২৭ জানুয়ারি ডাকা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। জাঙ্গিপাড়া BDO অফিসে শুনানিতে ডাকা হয়েছে বিধায়ককে। নির্বাচন কমিশন সূত্রে খবর, তথ্যে অসঙ্গতি আছে । এখন নৌশাদ কী করেন, সেটাই দেখার।     

শুনানিতে ডাক পেয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতাও

এদিনই আবার এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন, SIR-শুনানির জন্য নোটিস পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক  আশুতোষ  চট্টোপাধ্যায়কে। আগামীকাল বিদ্যাভারতী স্কুলে শুনানিতে ডাকা হয়েছে আশুতোষকে। তিনি রাসবিহারী কেন্দ্রের ভোটার। আশুতোষ চট্টোপাধ্যায় ২০১৬ ও ২০২১-এ ওই কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে লড়েছিলেন। কী কারণে তিনি ডাক পেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। 

রাজ্যের প্রতিমন্ত্রীকেও তলব               

শুনানির নোটিস পেয়েছেন এবার রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনও। মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়কের কাছে শুনানির নোটিস পৌঁছনোর খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। মন্ত্রী তাজমুল হোসেন সরাসরি বিজেপির বিরুদ্ধে হয়রানি-চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন। বিধায়কের বাবার নামে গরমিল আছে, শুনানিতে তাই ডাকা হয়েছে বিধায়ককে বলে,  খবর নির্বাচন কমিশন সূত্রে । 

আর কোন কোন সেলিব্রিটি ডাক পেয়েছেন?

SIR-শুনানিতে ডাক পাচ্ছেন বহু সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্করা। উদ্বেগে অনেকেই। এছাড়া কবি থেকে ক্রিকেটার, প্রাক্তন নৌ সেনা প্রধান থেকে নেতা-অভিনেতা, SIR-এর শুনানিতে ডাক পাচ্ছেন অনেকেই! এর মধ্য়ে এবার নথি যাচাইয়ে ডাক পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও। ডাক পেয়েছিলেন অভিনেতা দেবও। শুনানির নোটিশ পান কবি জয় গোস্বামীও।       

SIR পর্ব শেষ হতে আর মাত্র কয়েক দিন। কিন্তু এর শেষ লগ্নে এসে ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। সোমবারও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় তারই প্রতিফলন।         

 

সেরা শিরোনাম

Ratna Debnath on RG Kar Incident: 'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
'আমরা তো CBI চাইনি... না পারে তো ছেড়ে দেবে', RG Kar-কাণ্ডের তদন্তে ফের ক্ষোভপ্রকাশ অভয়ার মায়ের
Suvendu Adhikari: 'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'জেল থেকে বের করে তাঁকে জমিও দেব, বাড়িও দেব', কারা পাবেন এই সুবিধা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget