এক্সপ্লোর

SSC Recruitment : SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি, ফের শুনানি কবে?

সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হবে আগামী সপ্তাহে বুধবার। 

সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র চাকরি বাতিল মামলার শুনানি আজ মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে।  ফের শুনানি হবে ১৫ জানুয়ারি। তবে সিবিআই-কে রিপোর্ট জমা দিতে হবে আজই, জানাল সর্বোচ্চ আদালত। 

সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই শুনানি হবে আগামী সপ্তাহে বুধবার।  ১৯ ডিসেম্বরের শুনানিতে , অতিরিক্ত শূন্যপদ তৈরি এবং OMR শিট সংরক্ষণ-সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকার ও SSC-র উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দেন প্রধান বিচারপতি।  তিনি প্রশ্ন তোলেন,  'কিছু গন্ডগোল আছে, না কি পুরোটাই গন্ডগোল? ' গত ১৯ ডিসেম্বর রাজ্য সরকারের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, অবৈধ চাকরি প্রাপকদের বের করে দেওয়ার পরিবর্তে যে মুহূর্তে আপনারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করলেন সেই মুহূর্তেই আপনারা নিশ্চিত করলেন যে, অবৈধদের যাতে চাকরি থেকে বের না করে দেওয়া হয়। তখন রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, আমরা কাউকে নিয়োগ করিনি, মানবিক কারণে কলকাতা হাইকোর্ট একজনকে নিয়োগপত্র দিতে বলেছিল। যখন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তখন কেন প্রায় ২৬ হাজার ব্যক্তিকে বের করে দেওয়া হবে। এটাও মাথায় রাখতে হবে যে প্রায় ২-৩ বছর পরে মামলা হয়েছিল। SSC-র আইনজীবী বলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। অনেকে এখনও জেলে আছে। এটা একটা সম্পূর্ণ নতুন কমিশন। আমরা আদালতকে সহায়তা করার জন্য আছি। 

২০২৪ সালের ২২ এপ্রিল ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ফলে চাকরি চলে যায় ২৫ হাজার ৭৫৩ জনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। মঙ্গলবার ফের তার শুনানি রয়েছে।  

তার আগে সোমবার একদিনের প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন ২০১৬-র চাকরিপ্রাপকদের একাংশ। তাদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল না করে, অযোগ্য এবং বেআইনিভাবে চাকরিপ্রাপকদের বরখাস্ত করা হোক।  আদৌ কি আলাদা করা যাবে যোগ্য - অযোগ্য প্রার্থীদের? যোগ্যদের  চাকরি কি বহাল থাকবে? তা জানতে, সবার নজর সুপ্রিম কোর্টে আগামী বুধবারের শুনানির দিকে।  

আরও পড়ুন : 

সাতসকালে কলকাতায় ভূমিকম্প, উৎসস্থল নেপাল, কম্পন টের পাওয়া গেল উত্তরবঙ্গেও

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget