এক্সপ্লোর

Tankers Strike in Bengal: একমাসের মধ্যে ফের ধর্মঘটে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন, পেট্রোল পাম্পে প্রভাবের আশঙ্কা

হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কোনও ট্যাঙ্কার পেট্রোল-ডিজেল লোডিং-আনলোডিং করেনি। ধর্মঘটী ট্যাঙ্কার মালিকদের সংগঠনের দাবি, ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি না রাখায় ধর্মঘটে নামতে হয়েছে।

সুনীত হালদার,হাওড়া: একমাসের মধ্যে দ্বিতীয়বার ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কাজ বন্ধ।পরিবহণ খরচ বাড়ানোর দাবিতে ধর্মঘটে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।কলকাতা ও সংলগ্ন জেলায় পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা।

শনিবার সকাল থেকে হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কোনও ট্যাঙ্কার পেট্রোল-ডিজেল লোডিং-আনলোডিং করেনি। ধর্মঘটী ট্যাঙ্কার মালিকদের সংগঠনের দাবি, ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি না রাখায় ধর্মঘটে নামতে হয়েছে।অ্যাসোসিয়েশনের অভিযোগ, এর আগের ধর্মঘট মেটানোর সময় ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগই মানা হয়নি।   

এদিন ২০০-র কাছাকাছি ট্যাঙ্কার ডিপো থেকে বেরোয়নি। অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হওয়ায় তেল সরবরাহ ব্যাহত হয় হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ার একাংশে।  সূত্রের খবর, এরই মধ্যে আগামী ৩১ অগাস্ট একাধিক দাবিতে সব পেট্রোল পাম্পে ধর্মঘট ডেকেছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।  

চলতি মাসের গোড়াতেই ধর্মঘটে নেমেছিল সংগঠন। পরে  ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে ধর্মঘট থেকে সরে আসে ট্যাঙ্কার মালিকদের সংগঠন। ফের কাজ শুরু হয় হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপোয়। তবে তার আগে ধর্মঘটের প্রভাবে কলকাতা-সহ ৬ জেলার আড়াইশোটি পাম্প তেলশূন্য হয়ে পড়ে। দুর্ভোগ পোহাতে হয় গাড়ি-বাইক চালকদের।
৪৮ ঘণ্টা চলার পর গতবার  হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোয় ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু ততক্ষণে তেলশূন্য হয়ে যায় বহু পাম্প।কোথাও পেট্রোলের বদলে বিক্রি হয় স্রেফ ডিজেল। সেবার  ট্যাঙ্কার মালিকদের ধর্মঘটে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একাংশ মিলিয়ে ২৫০টি পাম্পে ব্যাপক প্রভাব পড়েছিল।হলদিয়া থেকে সরাসরি তেল আনিয়ে সঙ্কট মেটানোর চেষ্টা করেছিল কয়েকটি পাম্প।

ধর্মঘটীদের দাবি ছিল, সম্প্রতি নতুন টেন্ডার প্রক্রিয়ার আগে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানায়, স্বল্প দূরত্বে ট্যাঙ্কার পিছু ২৮০০ টাকা করে ভাড়া দেওয়া হত। তা ২১০০ টাকা করা হচ্ছে।ট্যাঙ্কারের সংখ্যাও ১৯১ থেকে কমিয়ে ১৫০-তে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এরপর  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিখিত আশ্বাস দেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট তুলে নিয়েছিল। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget