এক্সপ্লোর

Vande Bharat: শতাব্দীর চেয়েও গতি বেশি, বন্দেভারত ট্রেন পাচ্ছে বাংলা, মোদির হাতে উদ্বোধন

Indian Railways: এই ট্রেনে শতাব্দী এক্সপ্রেসের থেকেও কম সময়ে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে। তবে ভাড়া গুণতে হবে বেশি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পর্যটনপ্রেমীদের জন্য় সুখবর। ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিছুদিনের মধ্য়ে যাত্রীদের জন্য়ও, এই রুটে খুলে যাবে বন্দে ভারতের দরজা। এই ট্রেনে শতাব্দী এক্সপ্রেসের থেকেও কম সময়ে নিউ জলপাইগুড়ি পৌঁছনো যাবে। তবে ভাড়া গুনতে হবে বেশি (Vande Bharat Train)।

হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস

বেড়াতে যাওয়ার জন্য়, বাঙালির পছন্দের তালিকায় একেবারে উপরের দিকেই থাকে উত্তরবঙ্গ। কুয়াশা মাখা পাহাড়ি রাস্তা, মেঘের আড়াল সরিয়ে উঁকি দেওয়া কাঞ্চনজঙ্ঘা, চা বাগানের আকর্ষণ, কোনওদিন ফিকে হয় না।

এ বার সেই উত্তরবঙ্গ সফর হতে চলেছে আরও সহজ। সৌজন্য়ে বন্দে ভারত এক্সপ্রেস। ৩০ ডিসেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কিছুদিন পর থেকে, এই রুটে যাত্রীদের জন্য়ও খুলে যাবে বন্দে ভারতের দরজা।

আরও পড়ুন: Covid Guidelines : একজন থেকে অত্য়ন্ত দ্রুত হতে পারে ১০-১৮ জনের সংক্রমণ, ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট নিয়ে কী পরামর্শ চিকিৎসকদের

এই মুহূর্তে শতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগে আট ঘণ্টার সামান্য় বেশি। বন্দে ভারত এক্সপ্রেসে তার থেকেও কম সময়ে গন্তব্য়ে পৌঁছনো সম্ভব হবে। তবে বন্দে ভারতে ভাড়া গুনতে হবে বেশি।

দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ছটি রুটে চলে, দিল্লি থেকে বারাণসী, দিল্লি থেকে কাটরা, গাঁধীনগর থেকে মুম্বই, নয়াদিল্লি থেকে হিমাচল প্রদেশের অম্ব অন্দৌরা, চেন্নাই থেকে মহীশূর এবং বিলাসপুর থেকে নাগপুর।

বাংলার যাত্রীদের জন্য়ও খুলে যাবে বন্দে ভারতের দরজা

৩০ তারিখ সেই তালিকায় যুক্ত হবে হাওড়া-নিউ জলপাইগুড়ি। সূত্রের খবর, ওই দিন জোকা-তারাতলা মেট্রো রুটের উদ্বোধনও হতে পারে প্রধানমন্ত্রীর হাতে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারত এক্সপ্রেস সেমি-হাইস্পিড ট্রেন। এই ট্রেন সম্পূর্ণ ভাবে স্বচালিত, অর্থাৎ আলাদা করে কোনও ইঞ্জিনের দরকার পড়ে না। বাতানুকূল ট্রেনের দরজাও স্বয়ংক্রিয়। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে ছুটলেও গ্লাস থেকে চলকে পড়ে না জল। ১৪০ সেকেন্ডে ১৬০ কিলোমিটার পর্যন্ত গতি তুলতে সক্ষম এই ট্রেন।

দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দেভারত ট্রেন

শুধু তাই নয়, এই ট্রেনে রয়েছে ‘কবচ’ প্রযুক্তিও, যাতে অন্য কোনও ট্রেনের সঙ্গে ধাক্কা লাগা এড়ানো যায়। ১৬ কামরার ট্রেনের প্রত্যেকটিতে এমার্জেন্সি টকব্যাক ইউনিটও রয়েছে। এই ট্রেন তৈরিতে খরচ পড়েছে ১১০ থেকে ১২০ কোটি টাকা।



সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget