এক্সপ্লোর

West Bengal Top 5 News : দিল্লি থেকে টাকা আনতে ভোট' বার্তা অভিষেকের, সিবিআইয়ের তাপস-তলব, রাজ্যের গুরুত্বপূর্ণ ৫ খবর

দিনহাটা থেকে বার্তা অভিষেকেরদিলীপের কটাক্ষকালিয়াচকে কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যআজও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টিআরও খবর

আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়, দিনহাটা থেকে বার্তা অভিষেকের

আজ থেকে শুরু হল কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা'। প্রথমদিনে মন্দিরে পুজো দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন জনসংযোগ। বার্তা দিলেন, ' আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বক্তৃতার আগাগোড়া সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে । অভিষেক আজ বলেন, দিনহাটার মঞ্চ থেকে অভিষেকের আবেদন , 'আগামী পঞ্চায়েতে কোনও ধর্মীয় ভাবাবেগ নয়'। বললেন, ' মানুষের ভোট নিয়ে, ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে।' ফের একবার অভিষেকের মুখে শোনা গেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। দলনেত্রী যে অভিযোগ বারবার করে এসেছেন, সেই সুরেই সুর মিলিয়ে অভিষেক বললেন, ' ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেজন্যই পঞ্চায়েতে ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন'

দিলীপের কটাক্ষ

'মমতার তৃণমূল হয়তো উঠে গেছে। দলে পুরনো লোক আর কে কে আছে হয়তো সেটাই দেখতে গেছেন। আলেকজান্ডার যেমন ভারত অভিযানে এসেছিলেন।' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রাকে কটাক্ষ দিলীপ ঘোষের।

কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

মালদার কালিয়াচকের উজিরপুরে অজ্ঞাতপরিচয় কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আজ সকালে চাষের জমিতে ১৩-১৪ বছরের নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অন্যত্র খুন করে দেহ এখানে ফেলা হয়েছে কি না, খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।

আজও রাজ্যজুড়ে স্বস্তির বৃষ্টি

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়, বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। এর থেকে তৈরি বজ্রগর্ভ মেঘের জন্যেই এই বৃষ্টি। বৈশাখী বৃষ্টিতে কলকাতায় একধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, দহনজ্বালা থেকে নিস্তার ক্ষণস্থায়ী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কাল থেকেই তাপমাত্রা বাড়বে।

সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি তাপস

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাড়িতে সাড়ে ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর, নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। সিবিআই সূত্রে খবর, রাজ্যের দুর্নীতিদমন শাখার তদন্ত রিপোর্টে নিয়োগ দুর্নীতিতে তাপস সাহার সরাসরি যুক্ত থাকার প্রমাণ মিলেছে।

UP BOARD 10TH & 12TH RESULT 2023 দেখতে ক্লিক করুন

Class 10 Class 12

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget