এক্সপ্লোর

West Bengal Top News : সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ২ জন গ্রেফতার, আরও খবর

 স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়েরব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ২ জনকে গ্রেফতারফের উদ্ধার হল বোমা

 স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টে জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি। অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। তবে অভিষেককে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে কোনও হস্তক্ষেপ করবে না, তাও স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত।

ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ২ জনকে গ্রেফতার

ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ২দিনের মাথায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। সোনার দোকানে গুলি করে খুনের ঘটনায় প্রথমে ৩ জনকে আটক করে পুলিশ।এদের মধ্যে  রহড়া থেকে আটক সফি খান নামে এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। পরে  বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয় জামশেদ আনসারি নামে আরেক দুষ্কৃতীকে।

ফের উদ্ধার হল বোমা

ফের ফের মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা। ডোমকলের এবার জঙ্গিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে বাঁশবাগানে মিলল ১২ টি তাজা বোমা। বৃহস্পতিবার গভীর রাতে বোমাগুলি উদ্ধার করে রঘুনাথগ়ঞ্জ থানার পুলিশ। কে বা কারা বোমা গুলি মজুত করেছিল খোঁজ চালাচ্ছে পুলিশ।             

রবিবার থেকে বাড়বে তাপমাত্রা

কাল পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা।

তৃণমূল খুনে তৃণমূল গ্রেফতার

মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল বিকেলে নওদার রাজপুরে রাস্তা চওড়া করা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষ হয়। সেই সময় তৃণমূল বিধায়কের এক অনুগামীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এরপর রাতেই এলাকা থেকে এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত ৬ জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন।  

 তিহাড় জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়েকে

আপাতত তিহাড় জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। আজ সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি হল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারক। ১ জুন হবে পরবর্তী শুনানি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget