এক্সপ্লোর

West Bengal Coronavirus Death : রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু

দেশজুড়ে ফের ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বাংলাও ব্যতিক্রম নয়। রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গেল।

ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্য়ে একই দিনে দুই করোনা আক্রান্তের মৃত্যু হল। দমদমের ৮০ বছরের বৃদ্ধের পর, এবার খড়দার বাসিন্দা ৯২ বছরের বৃদ্ধার মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার ব্যারাকপুরের বেসরকারি হাসপাতাল থেকে বৃদ্ধাকে রেফার করা হয় বেলেঘাটা আইডি-তে। করোনা পজিটিভ ও বাধর্ক্যজনিত একাধিক অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ক্রিটিক্যাল কেয়ার ভর্তি থাকাকালীন শুক্রবার তাঁর মৃত্যু হয়। এই নিয়ে চলতি মাসে বেলেঘাটা আইডি-তে ৩ করোনা আক্রান্তের মৃত্যু হল। এই মুহূর্তে করোনা আক্রান্ত আরও ৫ জন সঙ্কটজনক অবস্থায় বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন। 

এর আগে  বেলেঘাটা আইডি হাাসপাতালে মৃত্য়ু হয় দমদমের বাসিন্দা ৮০ বছরের এক ব্য়ক্তির। স্বাস্থ্য় ভবন সূত্রে খবর, তিনি কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এছাড়া বার্ধক্য় জনিত কোমর্বিডিটি ছিল। 

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার, ভারতে একদিনে আক্রান্ত কোভিড আক্রান্ত হন ১১ হাজার ৬৯২ জন। অ্য়াক্টিভ রোগীর সংখ্য়া ছিল ৬৬ হাজার ১৭০। 

শনিবার দেশের করোনা আপডেট

গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমিত হলেন ১২ হাজার ১৯৩ জন। এর সাথে সাথে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ হাজার ৫৫৬ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর। দেশে মোট করোনা আক্রান্ত ৪,৪৮,৮১,৮৭৭। 

এদিকে করোনায় ৪২ জনের মৃত্যুর সাথে সাথে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩০০ জনে। দেশে করোনায় মোট সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট সূত্রের খবর। করোনা থেকে সেরে উঠেছেন ৪,৪২,৮৩,০২১। মৃতের হার ১.১৮ শতাংশ। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট XBB1.16 টিকার কবচ বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়াতে পারে। গতিপ্রকৃতি যেদিকে তাতে আগামী চার সপ্তাহ কড়া নজরে রাখতে হবে বলে জানিয়েছেন তাঁরা।

ANI সূত্রের খবর, AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন, 'সারা দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে এই সংক্রমণের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত। হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাও তেমন বাড়ছে না। এখন ভয়ের মতো পরিস্থিতি নেই।

১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার কোভিড ১৯-এর জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছিল। তাতে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। বয়স্ক, শিশু, গর্ভবতী মহিলা এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বারবার হাত ধোওয়া, অ্যালকোহল-বেসড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে তাতে। কোভিড পজিটিভ হলে এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। রাজ্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget