এক্সপ্লোর

Weather Forecast: বাংলার উপর দিয়ে এগোচ্ছে গভীর নিম্নচাপ, কবে কমবে দুর্যোগ? বড় আপডেট আবহাওয়ার

Weather Rain Alert: আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে।

কলকাতা: সরছে নিম্নচাপ? কাল থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা? শনিবার থেকে টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। পশ্চিমের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও। সপ্তাহের শুরুতেও এমনই দুর্যোগ থাকবে? 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপের অবস্থান রয়েছে। তবে সোমবার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিমমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোতে পারে। 

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি চলেছে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলেই পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।                                                                                         

আরও পড়ুন, 'জুনিয়র চিকিৎসকদের দেখে মনে হল বাঙালির শিরদাঁড়া শক্ত আছে', পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা

এদিকে, নিম্নচাপের জেরে উত্তাল বঙ্গোপসাগর তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

অন্যদিকে, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। নাগাড়ে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় উপকূলবর্তী এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। নামখানার নারায়ণগঞ্জ এলাকায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর বাঁধের একাধিক জায়গায় ধস নেমেছে। নদী তীরবর্তী এলাকায় প্রায় হাজার তিনেক পরিবারের বাস। বাঁধ মেরামতি নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।                               

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget