এক্সপ্লোর

Weather Alert: আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া, প্রবল দুর্যোগ বাড়বে কলকাতা-সহ জেলায়?

Weather Today: আলিপুর আবহাওয়া দফতর, নাগাড়ে বৃষ্টি থেকে এখনই নিস্তার মিলছে না। সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: আগামী কালও দক্ষিণে নিম্নচাপের (Depression) বৃষ্টি (Rain) চলবে। উত্তরে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার পর্যন্ত। নিম্নচাপের প্রভাবে আশ্বিনের শুরুতেও আকাশের মুখ গোমড়া। যখন-তখন নামছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে হাওয়া বদল হবে। বাড়বে তাপমাত্রা। ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি।  


উত্তরবঙ্গে জারি থাকছে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে হাওয়া বদল। এরই মাঝে আগামী শুক্রবার উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হবে। শক্তি বাড়িয়ে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আলিপুর আবহাওয়া দফতর, নাগাড়ে বৃষ্টি থেকে এখনই নিস্তার মিলছে না। সোমবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। এর মধ্যেই রবিবার থেকে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। বেশি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদায়। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির এই স্পেল। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত  মৌসুমী অক্ষরেখা। তার জেরেই আশ্বিনের শুরুতেও বৃষ্টির দাপট।                                         

এদিকে, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা। জেলার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। পুর-নাগরিকদের ভোগান্তি চরমে উঠেছে। জল ঠেলেই চলছে যাতায়াত।নীচু এলাকায় বাড়িতেও জল ঢুকেছে। কোচবিহার পুরসভার দাবি, বৃষ্টি বেশি হওয়ায় জল জমা স্বাভাবিক। 

আরও পড়ুন, বাড়ছে ব্রাহ্মণীর জলস্তর, বন্যার আশঙ্কা নলহাটির ২ নম্বর ব্লকের শীতল গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালেশ্বর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই জোড়া ফলার জেরে আজ বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি পতে পারে।             

 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget