এক্সপ্লোর

West Bengal Weather : সকাল থেকেই তুমুল বৃষ্টিতে জল থৈ থৈ, বঙ্গে এই অঞ্চলগুলিতে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা

West Bengal Weather : একেবারে অফিস যাওয়ার সময় এই বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অঞ্চলে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা ছিলই। সকাল থেকে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই শুরু হল বৃষ্টি। সকাল ৮ টা থেকে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে শহরের বিভিন্ন অংশে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায়, আগামী ৩ ঘণ্টা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একেবারে অফিস যাওয়ার সময় এই বৃষ্টিতে কলকাতার বিভিন্ন অঞ্চলে যানজটের আশঙ্কা করা হচ্ছে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ঝাড়খণ্ডে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালেশ্বর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ, আবার কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনিবার থেকে বৃষ্টি কমবে। সপ্তাহান্তে আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

প্রবল বৃষ্টির কমলা সতর্কতা

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। বেশকিছু নদীর জলস্তর বিপদসীমার ওপরে দিয়ে বইতে পারে। নদী সংলগ্ন ও নিচু এলাকায় জল জমা এবং প্লাবনের আশঙ্কা। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং , আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।

কলকাতার আবহাওয়া 

শুক্রবার আংশিক আকাশ থাকবে।  বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ১১.৩ মিলিমিটার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget