এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

West Bengal Weather : শহরে নামবে বৃষ্টি ? মোকার প্রভাবে কেমন আবহাওয়া আজ বঙ্গে ?

মোকার বড় প্রভাব পশ্চিমবঙ্গে তেমন প্রকট হবে না বলেই ধারণা আবহবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর,  উপকূলে শনিবার মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা :  'মোকা' পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে আরও শক্তিশালী হবে। আবহবিদরা জানিয়েছেন,  উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে এটি স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফল করার সময় মোকার গতিবেগ হবে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

মোকার প্রভাব বঙ্গে কতটা 

মোকার বড় প্রভাব পশ্চিমবঙ্গে তেমন প্রকট হবে না বলেই ধারণা আবহবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর,  উপকূলে শনিবার মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আংশিক মেঘলা আকাশই থাকবে বাকি জেলাগুলিকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তার জেরে সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমবে। আগামী সপ্তাহে ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ

এই চরম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ১৪ই মে রবিবার দুপুরে  মায়ানমারের সিতওয়ে (sittwe) বন্দরের কাছাকাছি এটি ল্যান্ডফল করবে। তার জেরে বঙ্গের উপকূলের তেমন ক্ষতি না হওয়ারই কথা, তবে বাংলাদেশের কক্সবাজার মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবু সাবধানতার কথা ভেবে, পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলের মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন :

গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আগামী ২৪ ঘন্টায় উপকূলে মেঘলা আকাশ থাকবে।  হালকা বাতাস বইবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির ইঙ্গিত । শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর । ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উপকূল সংলগ্ন জেলা কলকাতা , হাওড়া , হুগলি,  নদীয়াতে জ্রবিদ্যুৎ সহ  বৃষ্টি হতে পারে। 

রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায়। সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদে।

তবে মঙ্গলবার তাপপ্রবাহ আরও কিছুটা বাড়বে। পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কবার্তা থেকেই যাচ্ছে। মঙ্গলে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়।

উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং-এ  হালকা বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়বে সোমবার থেকে। মালদা ও দুই দিনাজপুরেও বৃষ্টি হবে।

কলকাতায় শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal News Live : ফের মহাকরণই হতে চলেছে সরকারের প্রশাসনিক ভবন, মহাকরণ নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা
ফের মহাকরণই হতে চলেছে সরকারের প্রশাসনিক ভবন, মহাকরণ নিয়ে PWD-র বিশেষ পরিকল্পনা
BJP in Bengal: জোড়াফুল 'উপড়ে ফেলে' শ্যামাপ্রসাদের মৃত্যুর ৭৩ বছর পর পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম!
জোড়াফুল 'উপড়ে ফেলে' শ্যামাপ্রসাদের মৃত্যুর ৭৩ বছর পর পশ্চিমবঙ্গে ফুটল পদ্ম!
BJP Bengal: অঙ্গ ও কলিঙ্গের পর এবার বঙ্গ জয় বিজেপির, নেপথ্য নায়ক কারা?
অঙ্গ ও কলিঙ্গের পর এবার বঙ্গ জয় বিজেপির, নেপথ্য নায়ক কারা?
Election Commission : 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচন কমিশন, হিংসামুক্ত ভোটের পর বলছেন বিশেষজ্ঞরা
'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচন কমিশন, হিংসামুক্ত ভোটের পর বলছেন বিশেষজ্ঞরা

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget