এক্সপ্লোর

West Bengal Weather: শীতের দাপট উধাও, আজও রাজ্যের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা ফের কমবে কবে?

West Bengal Weather Update: কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও দু’দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।  বৃষ্টির কারণে আজ গতকালের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।

 

কলকাতা:  শীতে (Winter) অসময়ের বৃষ্টি (Rain)  কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update), আজও রাজ্যের (West Bengal) সর্বত্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত্‍-সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আরও দু’দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।  বৃষ্টির কারণে আজ গতকালের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রা আগামী দু’দিন একইরকম থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

পশ্চিমী ঝঞ্ঝায়  শীতের দাপট  উধাও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় ফের বৃষ্টিপাত হয়েছে গতকাল। মঙ্গলবার বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর, হুগলি, পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধামান, বীরভূম, হুগলিতে।

West Bengal Weather: শীতের দাপট উধাও, আজও রাজ্যের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা ফের কমবে কবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকে কলকাতা সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে শুক্রবার পর্যন্ত।   আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়।উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা।  

এমনিতেই পারদ এখন ঊর্ধ্বমুখী। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। 
আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাত। তিন দিন পর থেকে ফের কমবে রাতের তাপমাত্রা।

দেশজুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি, তুষারপাত ও শৈত্য়প্রবাহ চলছে। উত্তর ভারতে অনেক জায়গাতেই পারদ ক্রমশই নামছে। উত্তর ভারতে চলছে কনকনে ঠাণ্ডা হাওয়া। বেশ কিছু পার্বত্য এলাকায় তুষারপাত ও সমতল এলাকায় বৃষ্টিতে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে।  জম্মু ও কাশ্মীর থেকে রাজস্থান পর্যন্ত বেড়েছে শীতের দাপট। বিহারের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। বিহার , ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত ইয়োলো অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে পূর্ব ভারতের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হবে বলে মৌসম ভবন জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget