এক্সপ্লোর

West Bengal Weather : ষষ্ঠী থেকে অষ্টমী, ঝলমলে রোদ, পুজোর আবহাওয়ার বিস্তারিত আপডেট

Durga Puja Weather Report : মহালয়া, শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দিনভর। জেলায় জেলায় বৃষ্টি হবে না, শুকনোই থাকবে আবহাওয়া।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : মনোরম আবহাওয়াতেই ( Puja Weather ) পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পুজোয় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে ভোরের দিকে ও সন্ধ্যা নামার পর হালকা শীতের অনুভূতিও হতে পারে বলে অনুমান আবহবিদদের। পরিস্থিতি অনুকূল, যে কোন মুহূর্তে পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে (West Bengal Weather Report )। 

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। ক্রমশ বৃষ্টির পরিমাণ ক্রমশই কমবে। সোম, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গেও।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। মহালয়া, শনিবার মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দিনভর। জেলায় জেলায় বৃষ্টি হবে না, শুকনোই থাকবে আবহাওয়া। দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয়বাষ্প কিছুটা থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ থেকে জলীয়বাষ্পের পরিমাণ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।   বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । দখিনা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে।

পুজোর কটা দিন কেমন আবহাওয়া?

২০ অক্টোবর, শুক্রবার, মহাষষ্ঠী থেকে ২২ অক্টোবর রবিবার মহাষ্টমী পর্যন্ত আবহাওয়া থাকবে মনোরম। রোদ ঝলমলে সকালে সেজেগুজে ঠাকুর দেখার আনন্দ উপভোগ করতে অসুবিধে হবে না। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাতে ও সকালের দিকে পশ্চিমের জেলা সহ বেশ কিছু জেলাতে হালকা শীতের অনুভূতি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কমবে।

২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর দশমী প্রায় একই রকম আবহাওয়া থাকার কথা। তবে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

মহানগরের আবহাওয়া

কলকাতায় মেঘমুক্ত পরিস্কার আকাশ থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৪ শতাংশ। 

আরও পড়ুন :

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস,
ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, "মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না", বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget