এক্সপ্লোর

South Bengal Weather Update:'মিগজাউম'-র ধাক্কায় কি এলোমেলো দক্ষিণবঙ্গে শীতের আমেজ? কেমন কাটবে আগামিকাল?

West Bengal Weather:সবেমাত্র শীতের পদধ্বনি শুনতে করেছিল দক্ষিণবঙ্গ। এর মধ্যে ফের ঘূর্ণিঝড় 'মিগজাউম'-র ভ্রূকুটি। আবহবিদদের ধারণা, এর ফলে কিছুটা হলেও দক্ষিণবঙ্গে ধাক্কা খেতে পারে হিমেল বাতাসের আনাগোনা।

কলকাতা: সবেমাত্র শীতের পদধ্বনি শুনতে করেছিল দক্ষিণবঙ্গ। এর মধ্যে ফের ঘূর্ণিঝড় 'মিগজাউম'-র ভ্রূকুটি। আবহবিদদের ধারণা, এর ফলে কিছুটা হলেও দক্ষিণবঙ্গে ধাক্কা খেতে পারে হিমেল বাতাসের আনাগোনা। সেক্ষেত্রে আগামিকাল কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? সে জন্য একনজরে দেখে নেওয়া যাক, কবে ও কোথায় আছড়ে পড়তে পারে 'মিগজাউম'?

ঘূর্ণিঝড় নিয়ে...
শেষ পর্যন্ত যা আপডেট পাওয়া গিয়েছে, তা অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর তামিলনাড়ু উপকূলের উত্তরদিকে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। সে কথা মাথায় রেখে তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পূর্বাভাস সত্যি হলে তার জের কতটা পোহাবে দক্ষিণবঙ্গ? একনজরে দেখে নেওয়া যাক, আগামিকাল দক্ষিণবঙ্গের আওতাধীন ১৫টি জেলার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কী রকম থাকবে।  

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা (সর্বনিম্ন ও সর্বোচ্চ)
উত্তর ২৪ পরগনা ২১ ডিগ্রি, ৩০ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা ২০ ডিগ্রি, ৩০ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর ১৯ ডিগ্রি, ৩০ ডিগ্রি
হাওড়া ২০ ডিগ্রি, ৩০ ডিগ্রি
কলকাতা ২১ ডিগ্রি, ৩০ ডিগ্রি
হুগলি ১৯ ডিগ্রি, ২৯ ডিগ্রি
পুরুলিয়া ১৬ ডিগ্রি, ২৯ ডিগ্রি
ঝাড়গ্রাম ১৯ ডিগ্রি, ২৯ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর ১৯ ডিগ্রি, ২৯ ডিগ্রি
বাঁকুড়া  ১৭ ডিগ্রি, ২৮ ডিগ্রি
পশ্চিম বর্ধমান ১৭ ডিগ্রি, ২৯ ডিগ্রি
পূর্ব বর্ধমান ১৮ ডিগ্রি, ৩০ ডিগ্রি
বীরভূম ১৭ ডিগ্রি, ২৮ ডিগ্রি
মুর্শিদাবাদ ১৭ ডিগ্রি, ৩০ ডিগ্রি
নদিয়া ১৮ ডিগ্রি, ৩০ ডিগ্রি

*তাপমাত্রার একক সেলসিয়াসে 

শীতের পথে কাঁটা ঘূর্ণিঝড়?
সেই অর্থে বৃষ্টির কথা এখনও বলা নেই আবহাওয়া দফতরের পূর্বাভাসে। তবে তাপমাত্রার গতিপ্রকৃতি দেখে এটা স্পষ্ট, যে দক্ষিণবঙ্গে ধাক্কা খেতে পারে শীত। যদিও আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল-সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও, কলকাতায় বাড়বে রাতের তাপমাত্রা। এসবের অনেকটাই অবশ্য় নির্ভর করছে মিগজাউমের গতিপ্রকৃতির উপর। রবিবারই বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা ঘূর্ণিঝড়টির। আপাতত, ল্যান্ড ফলের নির্দিষ্ট জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, বিভিন্ন আবহাওয়ার মডেলের মতে, সম্ভাবনা ওড়িশা বা অন্ধ্র উপকূলের দিকেই বেশি। মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় অন্ধপ্রদেশ উপকূলে বিজয়ওয়াড়া অথবা ওড়িশা উপকূলের ভুবনেশ্বরের মাঝামাঝি কোথাও ল্যান্ডফল করতে পারে। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরেও বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

দক্ষিণবঙ্গ সম্পর্কে...
উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। আগামী কয়েকদিনও কি এই এলাকায় হিমেল মেজাজ দেখা যাবে না? 

আরও পড়ুন:'BJP-র ধর্নায় ছিলাম না, TMC-র ধর্নায় ছিলাম' মন্তব্য পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বিধায়কের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget