এক্সপ্লোর

WB Assembly: 'BJP-র ধর্নায় ছিলাম না, TMC-র ধর্নায় ছিলাম' মন্তব্য পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া বিধায়কের

Assembly Chaos: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। প্রথম এফআইআরে নাম থাকা ১১ বিধায়কের মধ্যে নাম রয়েছে

কলকাতা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বিরুদ্ধেও এফআইআর। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। প্রথম এফআইআরে নাম থাকা ১১ বিধায়কের মধ্যে নাম রয়েছে। তাঁর দাবি, 'আমি বিজেপির ধর্নায় ছিলাম না, তৃণমূলের ধর্নায় ছিলাম। স্পিকারের সঙ্গে কথা হয়েছে, হয়ত ভুলবশত এফআইআরে নাম উঠেছে।’

কী জানালেন বিধায়ক? 

এনিয়ে সুমন কাঞ্জিলাল বলেন, “এটা আপনাদের কাছ থেকে শুনতে পেয়েছি, ২৯ তারিখ মূর্তির পাদদেশে উপস্থিত ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। আমাদের একটাই বিষয় ছিল বাংলা জুড়ে রাজনীতির উর্ধ্বে ১০০ দিনের কাজ করে পাননি। আমার আলিপুরদুয়ারেও অনেকে জব কার্ড আছে, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমি তৃণমূলের ধর্না মঞ্চে ছিলাম, কীভাবে যুক্ত হলাম জানি না। সেটা আমি জানি না, হয়ত ক্ল্যারিকাল মিস্টেক হয়েছে। হয়ত ভুলবশত হয়ে থাকতে পারে, এটা নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে।’’

ঘটনা কী? 

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে, মঙ্গলবার থেকে বিধানসভায় অম্বেডকরের মূর্তির পাদদেশে ৩ দিনের অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন তৃণমূল বিধায়করা। সামিল হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীও। পাল্টা বিজেপির কর্মসূচিতে, তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। একে অন্যকে উদ্দেশে করে দিতে থাকে চোর চোর স্লোগান। এরই মধ্যে, তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, বুধ ও বৃহস্পতিবার তাদের বিধায়করা যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, তখন পাল্টা স্লোগান দিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। এরপরই বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। যার প্রেক্ষিতে পরপর দু'দিন দু'টি FIR দায়ের হল হেয়ার স্ট্রিট থানায়। প্রথম দফায় ১১ জন বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যার মধ্যে নাম রয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের। যদিও তাঁর দাবি, তিনি তৃণমূলের ধর্নাতেই ছিলেন। 

এদিকে প্রথম FIR-এর ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানা থেকে তদন্তভার গেলে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখায়। আগামী সোমবার ৫জন বিজেপি বিধায়ককে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। সেই ৫জন হলেন, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ও মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানা, শিলিগুড়ির শঙ্কর ঘোষ, ফালাকাটার দীপক বর্মন, এবং পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্য়ায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: WB Assembly: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, আরও ৭ বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget