এক্সপ্লোর

West Bengal Weather : পুড়ছে বাংলা, গরমে বাঁকুড়াকে হারিয়ে রেকর্ড গড়ল বর্ধমান, কলকাতার তাপমাত্রা কত?

Kolkata Weather Update : কলকাতার তাপমাত্রাও ৪০ ছুঁঁইছুঁই। শুক্র-শনিবার এই শহরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : চৈত্রের শেষ বেলায় পুড়ছে গোটা বাংলা। চৈত্র শেষেই যদি এই অবস্থা হয় তাহলে বৈশাখ-জৈষ্ঠে কী হবে? ভেবেই গলদঘর্ম বঙ্গবাসী। 

 পারদ উঠেছে ৪০ ডিগ্রিতে

বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ উঠেছে ৪০ ডিগ্রিতে। গরমে বাঁকুড়াকে হারিয়ে রেকর্ড গড়েছে বর্ধমান। কলকাতার তাপমাত্রাও ৪০ ছুঁঁইছুঁই। শুক্র-শনিবার এই শহরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।

কলকাতার তাপমাত্রা 

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

গতকালের উল্লেখযোগ্য তাপমাত্রা
আসানসোল ৩৯.১ 
পানাগড় ৩৯.৪
শ্রীনিকেতনে ৩৯.৪
কলাইকুন্ডা ৩৯.৪
বারাকপুর ৩৯.৬
ক্যানিং ৩৯
কলকাতা ৩৮.৬

লু বইবার আশঙ্কা

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও গরম উত্তুঙ্গ 

পিছিয়ে নেই উত্তরবঙ্গও। শৈল শহর দার্জিলিঙে গতকাল পারদ উঠেছিল ২১ দশমিক ৮ ডিগ্রিতে। বৃষ্টিহীন বঙ্গে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। 

সুস্থ থাকতে কী কী করতে হবে 

মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা। আগামী কয়েকদিন ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। এই অবস্থায় প্রচণ্ড গরমে অসুস্থতা এড়াতে কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর থেকে দেওয়া হয়েছে সতর্কবার্তা।

  • রোদে বেরোতে হলে অবশ্যই ছাতা, রোদচশমা, টুপি ব্যবহার করতে হবে।
  • সুতির হালকা পোশাক পরা ও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
  • চা-কফি-ঠান্ডা পানীয়র বদলে লস্যি, সরবৎ, মরশুমি ফল খেতে বলছেন চিকিৎসকরা।

    পারদ যেভাবে চড়ছে, তাতে পয়লা বৈশাখের সময় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা।  প্রায় দু'সপ্তাহ হতে চলল, গাঙ্গেয়বঙ্গে বৃষ্টি হয়নি। 
    তার প্রভাব পড়েছে বাজারে। শেষ চৈত্রে রোদের মতোই চড়া সবজির দাম!  লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে, তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী।  সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না। 
    সামনেই পয়লা বৈশাখ। সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget