এক্সপ্লোর

Weather Alert: রবির তেজে আরও বাড়বে শুকনো গরমের দাপট, আজও বইবে লু?

Weather Today: জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর। সূর্যের রুদ্ররোষ থেকে এই স্বস্তি যে নিতান্তই সাময়িক, তাও জানিয়েছে আবহাওয়া দফতর।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পয়লা বৈশাখে জলীয় বাষ্পর সৌজন্যে রোদের রুদ্ররোষ থেকে রক্ষা পেল দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হল না ঠিকই। কিন্তু বাড়ল অস্বস্তি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে আবার শুকনো গরমের দাপট বাড়বে। আগের মতোই দেখা যাবে রোদের তেজ। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।                                                                                          

জ্বালা ধরানো গরমকে সঙ্গী করেই শুরু হল নতুন বাংলা বছর। ভিনরাজ্যে নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে, বাংলায় পয়লা বৈশাখে সূর্যদেব কিছুটা প্রসন্ন হলেন ঠিকই। শুকনো গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই মিললেও, এদিন ছিল আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি। 

গত ১০ বছরের মধ্যে, ২০১৬ সালের ১৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছিল। তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া দফতরের যা পূর্বাভাস ছিল, তাতে এবারও পয়লা বৈশাখে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছোঁয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু আচমকা বদলাতে থাকে আবহাওয়া। রোদের তেজ কমে গিয়ে বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যায়। 

বাতাসে জলীয় বাষ্প ঢুকতে থাকায়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন কিছুটা হলেও কমেছে তাপমাত্রা। দেখা যায়নি তাপপ্রবাহের দাপট। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।           

আরও পড়ুন, নববর্ষে সরকারি কর্মীদের মমতার শুভেচ্ছাবার্তা, মেসেজ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের

তবে সূর্যের রুদ্ররোষ থেকে এই স্বস্তি যে নিতান্তই সাময়িক, তাও জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, রবিবার থেকে ফের দাপট দেখাবে শুষ্ক আবহাওয়া। দেখা যাবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শুকনো গরমের মধ্যে বইতে পারে লু। বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।                    

দক্ষিণবঙ্গের গণ্ডি ছাড়িয়ে উত্তরবঙ্গেও দাপট দেখাচ্ছে জ্বালা ধরানো গরম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, গোটা উত্তরবঙ্গেই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। 

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget