এক্সপ্লোর

Weather Alert: সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি, নদী ও সমুদ্রে নামতে নিষেধ মৎসজীবীদের, মাইকিং শুরু পুলিশের

Tornedo Alert In Sundarbans : ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, উত্তাল হতে পারে নদী ও সমুদ্র, সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে..

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: তীব্র তাপপ্রবাহের (Heat Wave) পর গত সপ্তাহেই মিলেছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Rain Fore Cast)। তারপর  থেকেই অপেক্ষায় সবাই। কখন একটু বৃষ্টি নামবে ?  তাপপ্রবাহ থেকে কখন মিলবে মুক্তি? অপেক্ষায় দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দারা। এদিকে স্বস্তির পূর্বাভাসের মধ্যেই এল শঙ্কার খবর। দুর্যোগের আশঙ্কায় সতকবার্তা জারি হাওয়া অফিসের।

সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে, টর্নেডো সতর্কতা জারি

গতকাল রাত থেকে জেলার আবহাওয়ায় বদল এসেছে। দমকা বাতাস বইছে। মাঝে মাঝে আকাশ মেঘে ছেয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদও নিম্নমুখী। আজ থেকে টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই পূর্বাভাস অনুযায়ী জেলাজুড়ে বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল হতে পারে নদী ও সমুদ্র। সুন্দরবন এলাকায় দুর্যোগের মাত্রা বেশি হতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সুন্দরবন পুলিশ জেলার নামখানা-সহ একাধিক থানার পুলিশের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাইক প্রচার শুরু হয়েছে।

মৎস্যজীবীকে যেতে নিষেধ

সামুদ্রিক মৎস্য শিকার বন্ধ থাকলেও স্থানীয় নদী, খাঁড়িতে মাছ ধরার সঙ্গে যুক্ত সকল মৎস্যজীবীকে নিষেধ করা হচ্ছে। এমনকি সুন্দরবনে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। সবমিলিয়ে একদিকে টানা গরমের হাত থেকে মুক্তি মিললেও দুর্যোগের আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছে সুন্দরবনের বাসিন্দাদের।

ভারী বৃষ্টি-কালবৈশাখীর আশঙ্কা

আজ সোমবার ভারী বৃষ্টি-কালবৈশাখীর আশঙ্কা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায়। উত্তরের সব জেলায় মাঝারি বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি। যার পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়াতে পারে। আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি দক্ষিণের সব জেলায়। সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত বইতে পারে দমকা হাওয়া। একই রকম বৃষ্টি উত্তরেও। 

আরও পড়ুন, সোমবার পেট্রোল সস্তা কোন শহরে ? আজ কী দরে জ্বালানি বিকোচ্ছে কলকাতায় ?

পরশু বুধবার উত্তরের পার্বত্য জেলায় বেশি বৃষ্টি। উত্তরের সমতলের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণের পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ঝাড়খণ্ড লাগোয়া জেলা অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে। বৃহস্পতিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিন বিকেলের পর থেকে সার্বিকভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Mamata Banerjee: ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
‘মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বনাশ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিতে কত সময় লেগেছিল?’ ভবানীপুরে দাঁড়িয়ে আক্রমণে শুভেন্দু
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget