এক্সপ্লোর

West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি

বৃষ্টিতে ছন্দপতন  হতে পারে গণেশ চতুর্থীর আনন্দে, এমনটাই ঘটতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

কলকাতা : বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সংলগ্ন উপকূলে তৈরি হবে ঘূর্ণাবর্ত।‌ এর ফলে সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে, বিশ্বকর্মা পুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ছন্দপতন  হতে পারে গণেশ চতুর্থীর আনন্দে, এমনটাই ঘটতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

আপাতত ঘূর্ণাবর্ত অবস্থান করছে হরিয়ানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। রাজস্থান থেকে ওড়িশা, পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে শুক্রবার ১৫ই সেপ্টেম্বর।  

 দক্ষিণবঙ্গের আবহাওয়া 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনি ও রবিবার আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে।  বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা হালকা  বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় । এই দুই দিনে তাপমাত্রা বাড়বে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে বলে আবহাওয়ার পূর্বাভাস।  সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আরও একটি স্পেল চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।  বিশ্বকর্মা পুজো ও গণেশ পুজোতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


 উত্তরবঙ্গের আবহাওয়া 
 বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। 

 কলকাতার আবহাওয়া 
 শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে; কমবে তাপমাত্রা। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ থেকে ৯৭ শতাংশ। 

 আবহাওয়া দফতরের সতর্কবার্তা,  আন্দামান সাগরে সমুদ্র উত্তাল থাকবে। আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে  ১৮ই সেপ্টেম্বর পর্যন্ত। সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে  যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া : 
( সূত্র : মৌসম ভবন ) 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
16-Sep 28.0 32.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি Generally cloudy sky with Light rain
17-Sep 28.0 33.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি Generally cloudy sky with Light rain
18-Sep 26.0 30.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি Generally cloudy sky with a few spells of rain or thundershowers
19-Sep 26.0 31.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
20-Sep 27.0 32.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি NA
21-Sep 28.0 33.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
22-Sep 28.0 33.0 West Bengal Weather Update : সোমবার থেকে বুধবার মুষলধারে বৃষ্টি, উৎসবের দিনে ভিজবে বাংলার এই জেলাগুলি Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget