এক্সপ্লোর

West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ?

Weather Update : বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : দূর্গাপুজোর ( Durga Puja 2023 ) আর ২২ দিন বাকি। আর এই সময় সকলের আকুল চোখ খোঁজে নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ। কিন্তু এখনও বঙ্গের আকাশ জুড়ে বর্ষণের ( Monsoon ) কালো মেঘ। বর্ষা বিদায় পর্ব এখনও শুরু হয়নি রাজ্য থেকে। এরই মধ্যে মন খারাপের খবর। পুজোর আগে এই উইকএন্ডেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। 

আবহাওয়া দফতরের ( West Bengal Weather Update ) পূর্বাভাস, শুক্রবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে পারে। এর প্রভাবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আন্দামান সাগর এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে।

দেশ থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। দক্ষিণ-পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিয়েছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম ভারতের আরও বেশ কিছু রাজ্য থেকে আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা বিদায় নেবে। কিন্তু হিসেব অনুসারে, বাংলা থেকে বর্ষা বিদায় হতে হতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ। ফলে পুজোর শপিং মাটি হতে পারে। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। শুক্রবার পর্যন্ত আরও বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।  শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে । শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তাই পুজোর বাজারে ভাঁটা পড়তে পারে।  উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। পার্বত্য এলাকার পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টায়। 

কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৭ শতাংশ।  

এক নজরে কলকাতার আগামী ৭ দিনের তাপমাত্রা : 
( source : https://city.imd.gov.in ) 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
27-Sep 28.0 34.0 West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ? Partly cloudy sky
28-Sep 27.0 33.0 West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ? Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-Sep 27.0 31.0 West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
30-Sep 27.0 30.0 West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ? Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
01-Oct 27.0 31.0 West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ? Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
02-Oct 26.0 30.0 West Bengal Weather Update : উইকএন্ডে শপিং-এর প্ল্যান ? পণ্ড করতে পারে মুষলধারে বৃষ্টি ? Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

সেরা শিরোনাম

Kali Puja: সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
সূর্যের মুখ দেখেন না মা কালী; ৫০০ বছরের ঐতিহ্য, রাতেই হয় প্রতিমা তৈরি; রাতেই পুজো, বিসর্জনও হয় সূর্য ওঠার আগেই
Kolkata Fire News: ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Basanti Extortion: ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট
ফের তোলাবাজির অভিযোগ, এবার বাসন্তীতে, দাবিমতো টাকা না দেওয়ায় দোকানে ভাঙচুর-লুঠপাট

ভিডিও

Madan Mitra:
Tarapith Temple: রবিবার কালীপুজো, তার আগে আলোয় সেজেছে তারাপীঠ, নিষ্ঠা ভরে মায়ের সন্ধ্যারতি | ABP
Punjab Train Fire: পাঞ্জাবে ট্রেনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলল আগুন... | ABP Ananda
Kunal Ghosh:
Road Accident: কেশপুর চন্দ্রকোণা রাজ্য সড়কে মুগবাসান এলাকায় দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget