এক্সপ্লোর

West Bengal Weather Update : ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কিন্তু বৃষ্টি নেই লেশমাত্র, ৪৮ ঘন্টায় ৪০ ছোঁবে কলকাতার পারদ?

মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বঙ্গে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : ফের গরমে পুড়বে বাংলা ( West Bengal ) । আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় ( Kolkata Weather ) পারদ উঠবে ৪০ ডিগ্রিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ছাড়িয়ে যাবে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, মোকা-র পরোক্ষ প্রভাবে, আগামী ৪৮ ঘন্টায় ৪০ ছুঁই ছুঁই হবে কলকাতার তাপমাত্রা ! পশ্চিমে পারদ ৪০ ডিগ্রি পেরিয়ে যাবে। ক্রমশ বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বঙ্গে। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ঝড়-বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই

দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বুধ-বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। ক্রমশ বাড়বে তাপমাত্রা। মোকার পরোক্ষ প্রভাবে হাওয়ার গতিপথ পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে সেই পরিবর্তন অনুভব করা যাবে। উত্তর-পশ্চিমের শুকনো বাতাস বেশি করে প্রভাব বিস্তার করবে। দক্ষিণ থেকে  সাগরের বাতাস না আসায় জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে। আগামী ৩ দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। কলকাতায় তাপমাত্রা মঙ্গল ও বুধবার ৩৯ ডিগ্রিতে ছুঁতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। তবে আপাতত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে চলবে বৃষ্টি

উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী কয়েক দিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই তিন জেলাতে। ক্রমশ বাড়বে তাপমাত্রা।

মহানগরে বাড়বে তাপমাত্রা 

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। একদিনে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। জলীয়বাষ্প কমে যাওয়ায় শুষ্ক আবহাওয়া। বুধবারের মধ্যে শহরের পারদ প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

মোকার গতিবিধি 

ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে সোমবার নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামানসাগরে আরো ঘনীভূত হবে মঙ্গলবার ৯ই মে। পরিণত হবে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে। সেই সময় এর অবস্থান হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর। গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই সিস্টেম মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। সেই সময় এর গতিমুখ থাকবে উত্তর অভিমুখে। ১০ মে বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget