এক্সপ্লোর

West Bengal Weather : শুক্রবার এক ধাক্কায় বিরাট পতন তাপমাত্রায়, সপ্তাহশেষে আর কত নামবে পারদ?

জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত। ১৮ ডিসেম্বর পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।  শুষ্ক আবহাওয়াই থাকবে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  অবশেষে অপেক্ষার অবসান। চৌকাঠ পেরিয়ে অবশেষে রাজ্যে শৈত্য প্রবাহ শুরু!  বাধাহীন ভাবে বইছে উত্তুরে হাওয়া ।  রবিবার পর্যন্ত চলবে এই শৈত্য প্রবাহ । বিশেষত পশ্চিমের জেলাগুলিতে কাঁপুনি দিয়ে পড়তে পারে শীত। শুক্রবার সকালেই তার আন্দাজ মিলল কিছুটা। পশ্চিমের জেলাগুলিতে  ১০ ডিগ্রির নিচে নামল পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় ১৫ ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা।  

শুক্রবার কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। কুয়াশার চাদর সরিয়ে শুরু হল শুক্রবার।  আবহাওয়া দফতর জানাচ্ছে,  রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। আপাতত ১৫ ডিগ্রির নিচেই থাকবে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে রবিবার পর্যন্ত।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। বৃহস্পতিবার  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৬ শতাংশ। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ দিন তাপমাত্রার  পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাতে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে স্থলভাগে ঢুকেছে। ক্রমশ দুর্বল হবে সিস্টেমটি। তাই তার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হবে না। অন্যদিকে উত্তর ভারতে বইছে জেড স্ট্রিম উইন্ড। ঘূর্ণাবর্ত অবস্থান করছে অসমে।

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় শৈত্য প্রবাহ হতে পারে দক্ষিণবঙ্গের চার জেলায়। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় শৈত্য প্রবাহ অনুভূত হবে শুক্রবার। তারপর শনি ও রবিবার আরও নামতে পারে পারদ।  শৈত্য প্রবাহের সতর্কবার্তা পাঁচ জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে। কলকাতায় ১৫ ডিগ্রির নিচেই থাকবে পারদ। পশ্চিমের জেলায় দশ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। জাঁকিয়ে শীতের এই স্পেল চলবে রবিবার পর্যন্ত। ১৮ ডিসেম্বর পর্যন্ত আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।  শুষ্ক আবহাওয়াই থাকবে। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, কুয়াশার দাপট থাকবে তিন জেলাতে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে ধোঁয়াশা থাকবে। উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীতের স্পেল চলবে । তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। 

অন্যদিকে উত্তরবঙ্গে কুয়াশার চাদর আরও ভারি হবে শুক্রবার। দার্জিলিং সহ উত্তরবঙ্গে  হালকা থেকে মাঝারি থাকবে কুয়াশার দাপট। তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে কুয়াশা বেশ বেশি থাকবে। পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় প্রয়োজন বাড়তি সতর্কতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live Update : বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
বনগাঁয় সিপিএমের বুক স্টলে হাইকোর্টের অনুমতি
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget