এক্সপ্লোর

West Bengal Weather Update : একধাক্কায় অনেকটা নামল তাপমাত্রা, বইছে ঝোড়ো হাওয়া, ঘূর্ণিঝড় মিধিলির জেরে কী প্রভাব পড়তে পারে রাজ্যে ?

Cyclone Midhili Alert : দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়।

কলকাতা : একধাক্কায় বেশ কিছুটা কমল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তা অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। আগামী ১২ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে (Cyclone Midhili) পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে। সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার। ঘূর্ণিঝড় মিধিলির নাম দিয়েছে মলদ্বীপ।

কমল তাপমাত্রা, বইছে দমকা হাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে মেঘলা আকাশ (Overcast Sky)। দমকা ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে হাওয়ার দাপট। দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

রাজ্যের কোথায় কেমন আবহাওয়া

আজ ও কাল পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার সমুদ্র উপকূল এলাকায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। ১৮ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার কিছু অংশে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে। শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।                               

 

আরও পড়ুন- নিম্নচাপের শক্তি বেড়ে ঘূর্ণিঝড় মিধিলি ! ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget