এক্সপ্লোর

Weather Update : নিম্নচাপের শক্তি বেড়ে ঘূর্ণিঝড় মিধিলি ! ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা

West Bengal Weather Update : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। 

কলকাতা : ফের ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টির ভ্রুকুটি (Rain Forecast)। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Depression)। আআজই শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili)। শনিবার সকালে তার বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা। নিম্নচাপের জেরে কলকাতা ও উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। সতর্কতা জারি সমুদ্র উপকূলবর্তী এলাকায়। 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি ?

উৎসবের আনন্দের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এল মন খারাপের খবর। আবার ঘূর্ণিঝড় ও বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে। আবহাওয়া দফতরের (Metrological Department) পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে (Deep Depression)। অবস্থান করছে দিঘা থেকে ২৮০ কিমি দূরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার সকালেই নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় 'মিধিলি'-তে (Cyclone Midhili Update)। এই ঝড়ের নামকরণ করেছে মলদ্বীপ। শনিবার সকালে বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা ঘূর্ণিঝড়ের। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি-শঙ্কা 

নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (South Bengal Weather Update)। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। 

উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ

দক্ষিণে যখন সকাল থেকেই থমথমে আকাশের মুখ, তখন হাসছে উত্তরবঙ্গ (North Bengal Weather Update)। শীত এখনও জাঁকিয়ে বসেনি। আবার গরমও তেমন নেই। এমন মনোরম আবহাওয়ায় অনেকেই পাড়ি দিয়েছেন দার্জিলিং, কার্শিয়ং কিংবা কালিম্পঙে। পর্যটকদের মুখে হাসি ফুটিয়ে হেসে ওঠে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা। 

প্রসঙ্গত, শেষ পাওয়া খবর অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে ২৮০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করছিল।এই গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূল ও লাগোয়া একাধিক জেলায় শনিবার পর্যন্ত যেমন বৃষ্টির পূর্বাভাস থাকছে। তেমনই সুন্দরবন লাগোয়া এলাকায় আজ বিকেল থেকে শনিবার বেলা পর্যন্ত ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন- গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিলে নাম হবে 'মিধিলি', কতটা শক্তিধর হবে সে?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget