এক্সপ্লোর

West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর

Weather Update : আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা বাড়তেই শহরের কিছু এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী ২ ঘণ্টা ঝমঝমিয়ে বৃষ্টি নামবে শহরে। ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে। শুধু কলকাতা নয়, দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির ইঙ্গিত। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই আগামী মঙ্গলবার পরিণত হতে পারে নিম্নচাপে। সেই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 

উত্তরবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের জেলা দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ থেকে। বঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার দিনভর বৃষ্টি হতে পারে। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন :

দক্ষিণে ঘূর্ণাবর্তের প্রভাব তবে উত্তরবঙ্গে কমছে বৃষ্টি, রোদের মুখ দেখতে পারে দার্জিলিং

কলকাতার আবহাওয়া

কলকাতায় মূলত মেঘলা আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬১ থেকে ৯১ শতাংশ। 

কলকাতায় আগামী ৭ দিন কেমন থাকবে তাপমাত্রা :

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
02-Sep 28.0 34.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর Partly cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Sep 27.0 32.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর Generally cloudy sky with a few spells of rain or thundershowers
04-Sep 27.0 31.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
05-Sep 27.0 31.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
06-Sep 28.0 33.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর NA
07-Sep 27.0 33.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
08-Sep 27.0 33.0 West Bengal Weather Update : নিম্নচাপের ভ্রুকুটি, তোলপাড় বৃষ্টি রাজ্যে? কী জানাচ্ছে আবহাওয়া দফতর Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget