এক্সপ্লোর

West Bengal Weather : পুজোর আগে হাতে গোনা উইকএন্ড, দুর্যোগ কমে স্বস্তির শপিং হবে?

Pujo Shoppiing 2022 : নিম্নচাপের চোখরাঙানি কি কাটবে ? শনি-রবিবার কি চুটিয়ে শপিং হবে ?  

সঞ্চয়ন মিত্র, কলকাতা : আর ক’দিন পরেই শারদ-শরৎ। ৫০ দিনেরও কম সময় হাতে। আসছেন মা। ব্যস্ত কুমোরটুলিতে বইছে খুশির দমকা বাতাস। তারই মধ্যে নিম্নচাপের ভ্রুকুটি। দুই বছরের করোনা কাঁটা পার করে এবার আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। আর পুজোর কেনাকাটা মানেই তো উইকএন্ড। সপ্তাহের শেষ দিনগুলোর দিকেই তাকিয়ে থাকেন পোশাক ব্যবসায়ীরা। তারই মধ্যে এমন অঝোর ধারা। নিম্নচাপের চোখরাঙানি কি কাটবে ? শনি-রবিবার কি চুটিয়ে শপিং হবে ?  

আশার কথা

শুক্রবার সারারাত দুর্যোগ গিয়েছে। তবে আশার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর। সম্ভাবনা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কলকাতায় আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি। অতি গভীর নিম্নচাপ গতকালই স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে ওড়িশা থেকে ঝাড়খণ্ডের দিকে সরছে।

জেলাগুলিতে ভারী বৃষ্টি
এর প্রভাবে আজও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

২০২০ পর ২০২১- এও মনে ভয় নিয়ে উৎসবে মেতেছে বাঙালি। তারপর সময় গড়িয়েছে, ধীরে ধীরে দাপট কমেছে করোনার। আর তাতেই দ্বিগুণ উৎসাহে শুরু হয়ে গিয়েছে উৎসবের সলতে পাকানোর কাজ।  বাঙালির শ্রেষ্ঠ উৎসব আজ ইউনেস্কোর হাত ধরে বিশ্বের দরবারে স্বীকৃত। কিন্তু তার মূল শিকড়টি রয়েছে বাংলার কুমোরের ঘরে। কুমোরটুলি যেন তারই দর্পণ। সেখানে বইছে খুশিা দমকা বাতাস। সেই সঙ্গে কয়েক বছর পর ভাল লাভের মুখ দেখার আশায় পোশাক ও শাড়ি ব্যবসায়ীরাও। তাই আবহাওয়ার দিকে সবসময় নজর তাঁদের। কারণ বৃষ্টি মাথায় করে মানুষ বের হতে চাইবেন না। 

জেলায় জেলায় ভারী বৃষ্টি রাতভর 
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে সরতে সরতে তা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে।  তার প্রভাবে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জুলাইয়ে রাজ্যে বৃষ্টির ঘাটতিতে কৃষিক্ষেত্রে যে অশনি সঙ্কেত তৈরি হয়েছিল, এই কদিনের বৃষ্টিতে চাষবাসে  অনেকটাই সুবিধা হবে। 

                                                       

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: লেক কালীবাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, করলেন মায়ের আরতি, দিলেন পুজো
CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget