এক্সপ্লোর

Weather Update: পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা দশমীতে

Weather Forecast: দশমীতে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : পুজোর শেষ লগ্নে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা। ষষ্ঠীতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠীতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তমীতে আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কম। অষ্টমীতে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা কম। নবমীতে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। দশমীতে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

ষষ্ঠীর সকালে রোদ ঝলমলে আবহাওয়া দেখে অনেকেই ভাবছেন, সারা পুজোয় হয়তো এমনই থাকবে আবহাওয়া। তবে সেই প্রসঙ্গে স্বস্তির বাণী দেয়নি হাওয়া অফিস। ষষ্ঠী এবং সপ্তমীতে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হাল্কা থেকে মাঝারি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ষষ্ঠীর তুলনায় সপ্তমীতে বৃষ্টির দাপট, পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমীর দিন উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং নবমীতে তা শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টমীর রাতের দিক থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নবমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দশমী এবং একাদশীতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ সপ্তাহশেষে ফের দুর্যোগের আভাস দিয়েছে আবয়াহয়া দফতর। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ষষ্ঠী, সপ্তমী এবং অষ্টমীর দিনের বেলা পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও অষ্টমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পুজোর শেষভাগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত হাল্কা থেকে মাঝারি, বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। তারপর নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার ফলে, আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ এবং দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। অতএব পুজোর শেষদিকে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পুজোর শেষভাগে ঠাকুর দেখা থেকে দেবীর বিসর্জন, বৃষ্টির প্রভাবে সবই পণ্ড হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। চলতি বছর একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বেশ রুদ্র রূপ বিগত কয়েকমাসে অনেকবারই দেখা গিয়েছে। সম্প্রতি ৫ ঘণ্টার টানা বৃষ্টিতে বেহাল দশা হয়েছিল কলকাতার একটা বড় অংশের। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
Mahua Maitra: গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
গো ব্যাক স্লোগান, গাড়ি লক্ষ্য উড়ে এল ডিম! ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
TMC News: থানায় হাজিরা দিতে হবে কুণাল ঘোষকে, নোটিস পাঠাল পুলিশ, অভিযোগ দায়ের করেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে
থানায় হাজিরা দিতে হবে কুণাল ঘোষকে, নোটিস পাঠাল পুলিশ, অভিযোগ দায়ের করেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে

ভিডিও

Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ
Biswajit Basu : খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গে যাব, দুর্নীতির বিরুদ্ধে কাজ করব আমরা : বিশ্বজিৎ বসু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget