এক্সপ্লোর

Weather Update : বর্ষবরণের রাতেই তাপমাত্রায় পরিবর্তন? এক সপ্তাহেই ফিরবে কনকনে শীত? জানাল আবহাওয়া দফতর

Kolkata Weather Update : কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নতুন বছরে দক্ষিণবঙ্গে ( South Bengal ) ফের পারদ নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর ( Weather Update )। তবে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের ( Winter ) সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। কলকাতায় শনিবার সকালের তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। 

দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিরবে কবে ? 

দক্ষিণবঙ্গে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। 

তুষারপাতের পূর্বাভাস 

উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে হালকা তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস ।  সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে  বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। 

কলকাতার আবহাওয়ার হাল হকিকত

কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। আগামী ৭ দিন আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  

আজ বাংলার কোথায় কত তাপমাত্রা, জানাচ্ছে মৌসম ভবন 

সূত্র : mausam.imd.gov.in

Date: 2023-12-30
Station Max Temp (oC) Dep. from Normal Min Temp (oC) Dep. from Normal RH at 0830IST RH at 1730IST Rainfall (mm)
Asansol 26.5 (29/12) 2 NA -- -- 57 (29/12) NA
ASHOKNAGAR 27.2 (29/12) -- NA -- -- -- NA
Bankura 26.3 (29/12) 1 NA -- -- 67 (29/12) NA
Bishnupur 26.3 (29/12) 1 NA -- -- 67 (29/12) NA
Burdwan 28.0 (29/12) -- NA -- -- 86 (29/12) NA
Coochbehar 28.5 (29/12) 4 NA -- -- 81 (29/12) NA
Darjeeling 15.2 (29/12) 3 NA -- -- 79 (29/12) NA
Diamond Harbour 27.5 (29/12) 2 NA -- -- 78 (29/12) NA
Digha 27.7 (29/12) 2 NA -- -- 67 (29/12) NA
Jalpaiguri 30.0 (29/12) 5 NA -- -- 71 (29/12) NA
Kalimpong 16.4 (29/12) -2 NA -- -- 71 (29/12) NA
Kolkata-Alipur 26.4 (29/12) 1 NA -- -- 70 (29/12) NA
Kolkata-Dum Dum 26.8 (29/12) 1 NA -- -- 63 (29/12) NA
Kolkata-Howrah 26.0 (29/12) 2 NA -- -- 74 (29/12) NA
Kolkata-Salt Lake 27.5 (29/12) -- NA -- -- 60 (29/12) NA
Krishnanagar 25.4 (29/12) -2 NA -- -- 62 (29/12) NA
Malda 26.0 (29/12) 2 NA -- -- 69 (29/12) NA
Maya Bandar 29.4 (29/12) 1 NA -- -- 75 (29/12) NA
Midnapore 26.4 (29/12) 2 NA -- -- 61 (29/12) NA
MURSHIDABAD 27.7 (29/12) -- NA -- -- -- NA
Nancowrie 30.2 (29/12) -1 NA -- -- 89 (29/12) NA
Port Blair 31.8 (29/12) 3 NA -- -- 72 (29/12) NA
RAMSHAI 28.4 (29/12) -- NA -- -- 82 (29/12) NA
RATUA 25.8 (29/12) -- NA -- -- 98 (29/12) NA
Siliguri 30.4 (29/12) -- NA -- -- 75 (29/12) NA
Sriniketan 26.0 (29/12) 1 NA -- -- 74 (29/12) NA
Sunderban 27.5 (29/12) 3 NA -- -- 66 (29/12) NA

আরও পড়ুন: কোণঠাসা উত্তুরে হাওয়া, বছরশেষে দক্ষিণবঙ্গে উধাও শীত

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget