এক্সপ্লোর

West Bengal Weather : হু হু করে ঢুকবে জলীয় বাষ্প, বৃষ্টি অনিবার্য, দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

Weather Update Today : কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। এর ফলে বৃষ্টি অনিবার্য।

ঝিলম করঞ্জাই, কলকাতা : আজও তাপপ্রবাহের কবলে থাকবে কলকাতা। এই সপ্তাহের জন্য কোনও সুখবর শোনাতে পারল না আবহাওয়া দফতর। তবে একেবারে সপ্তাহ শেষে , রবিবার,  ৫ মে থেকে বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে তার আগে জ্বালাপোড়া গরমে ঝলসাবে শহর থেকে গ্রাম। এই সপ্তাহেই লোকসভা ভোটের তৃতীয় দফা। তার আগে তাপমাত্রায় কোনও স্বস্তি নেই। 

কবে কমবে লু এর দাপট?

আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৫ মে থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় দক্ষিণে। কমবে লু এর দাপট। উত্তর গোলার্ধে তৈরি হওয়া অক্ষরেখা ঘড়ির কাঁটার বিপরীতে দক্ষিণ দিকে আসবে। এর ফলে বৃষ্টি অনিবার্য। বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

এপ্রিলে তাপপ্রবাহের রেকর্ড

এপ্রিলে এমন লম্বা তাপপ্রবাহের স্পেল আগে ঘটেনি। এইটা নিয়ে চলতি এপ্রিলে  চতুর্থ দফা তাপ্রবাহের স্পেল চলল বঙ্গে, যা অতীতে এপ্রিল মাসে কোনোদিন ঘটেনি। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিলে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহ চলছে। ২০২৪ সালের আজকের তারিখ ধরে এপ্রিলে মোট ৯ দিনের তাপপ্রবাহ। ২০০৯ সালে এপ্রিলে ২ টি তাপপ্রবাহ স্পেল ছিল, ৪ দিন করে মোট ৮ দিন। ২০২৪ সালে সেই রেকর্ড ভেঙে দিল এপ্রিলের তাপপ্রবাহ।

এই পরিস্থিতি থেকে আপাতত মিলছে না রেহাই। কারণ, প্রচণ্ড উষ্ণ পশ্চিমের হাওয়া অবাধে দাপট দেখাচ্ছে বাংলায়।  প্রতিদিন সন্ধের পর বঙ্গোপসাগরের জলীয় বাষ্প পূর্ণ হাওয়া ঢুকছে, কিন্তু তা বেশ দুর্বল। এর ফলে এখন থেকে ৪ মে অবধি রাজ্যে একটুও বৃষ্টির সঙ্কেত নেই। তবে আগামী ৫ দিনে তাপমাত্রার আর তেমন কোনও উল্লেখ্যযোগ্য পরিবর্তনও হবে না অর্থাৎ তাপপ্রবাহ বজায় থাকবে। কিন্তু  তাপমাত্রা আরও বাড়বে না,  কমবে ও না। 

উত্তরবঙ্গে স্বস্তি কাল থেকেই

তবে উত্তরবঙ্গে স্বস্তি মিলবে আগামীকালই।  ৩০ এপ্রিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হবে। পরের দিন ১ মে এই বৃষ্টির তালিকায় যোগ হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার, তবে এই বৃষ্টি বিক্ষিপ্ত। গোটা জেলা জুড়ে নয়, খুব বেশিক্ষণও বৃষ্টির সম্ভাবনাও নেই। সঙ্গে বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়া বইবে। আপাতত উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহারে তাপপ্রবাহের অনুরূপ পরিস্থিতি হলেও আপাতত খাতায় কলমে তাপপ্রবাহ নেই। দুই দিনাজপুর এবং মালদা জেলায় আগামী ৫ দিন তাপপ্রবাহ।

দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টি ?

এই সপ্তাহে ইতিমধ্যেই আবহাওয়া অফিস পূর্ব পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে।   পশ্চিমাঞ্চলের বাকি সব জেলায় মাঝারি তাপপ্রবাহের কমলা সতর্কতা। ।  তবে সোমবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর জেলায় সন্ধ্যার পর হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে তার কোনও প্রভাবই পড়বে না তাপপ্রবাহের মাত্রায়।  গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আপাতত মুক্তি পাচ্ছে না তাপপ্রবাহ থেকে।    

আরও পড়ুন: 

বড়বাজারে নাখোদা মসজিদের কাছে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন

 

 

সেরা শিরোনাম

Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget