এক্সপ্লোর

Weather Update: বর্ষণের ভ্রুকুটি আগামী সপ্তাহে, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Monsoon Weather Forecast: আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গের কয়েক জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

কলকাতা: সোমবার থেকে বুধবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস (Monsoon Rain Update)। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার অতিভারী বৃষ্টি উপরের দিকে জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে বহরমপুরের উপর দিয়ে বাংলাদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। বুধবারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

 

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে। ৯ই অগাস্ট শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার এই দুদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। সোমবার প্রতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুর জেলাতে। মঙ্গলবারে অতিভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে। শনিবার থেকে বৃষ্টি পরিমাণ কমবে উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় আর্দ্রতা জনিত অস্বস্তি।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া? 

কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি মহানগরে বর্ষার আগমন বুঝিয়ে দিয়েছে। কিন্তু তার পর গত কয়েক দিন যাবৎ যেন বৃষ্টির দেখা মিলেও মিলছিল না। মাঝে মধ্যে আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে বটে, কিন্তু সেই মেঘ কেটে যখন রোদ বেরোচ্ছে তখন আকাশ দেখে বোঝার উপায় নেই মাসটা শ্রাবণ নাকি আশ্বিন? সব মিলিয়ে বেড়েছে অস্বস্তি। এর পর কেমন থাকবে মহানগরের (Kolkata Weather) হাওয়া বাতাস? তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিন। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯০ শতাংশ।

আরও পড়ুন: South 24 Parganas News: ভাটার জেরে বন্ধ ভেসেল পরিষেবা, ভোগান্তির শিকার গঙ্গাসাগরগামী যাত্রীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget