এক্সপ্লোর

Weather Update: বছরের শেষদিনে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস

Kolkata Weather: উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতের দাপট জারি থাকবে রাজ্যজুড়ে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

হিন্দোল দে, কলকাতা : আজ মরশুমের শীতলতম দিন, পারদ নামল ১১-র ঘরে। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি কম, শীতে কাঁপছে শহর। গত ৫ বছরের নিরিখে আজ শীতলতম ডিসেম্বর। গতকালের থেকে দেড় ডিগ্রিরও বেশি নামল তাপমাত্রা। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যে জাঁকিয়ে শীত। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের অনেকটা নীচে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা। শীতের দাপট জারি থাকবে রাজ্যজুড়ে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

গতকাল তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও কমে নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন এই কনকনে শীত বজায় থাকবে। কনকনে ঠান্ডার মধ্যে উত্তরবঙ্গের ৮টি জেলা এবং দক্ষিণবঙ্গের ২টি জেলায় ঘন কুয়াশা থাকবে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে আরও বেশ কয়েকদিন জাঁকিয় শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। অর্থাৎ বছর শেষের মতোই, নতুন বছরের শুরুতেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভরপুর বজায় থাকবে শীতের আমেজ। বছরের শুরুতেও উৎসবের ম্যুডে ঠান্ডায় কাঁপবেন রাজ্যবাসী। তাপমাত্রা আরও কমবে কিনা, সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে শীত যে এখনই বিদায় নিচ্ছে না, তা স্পষ্ট। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বজায় থাকবে শীতের আমেজ। 

বছরের শেষদিনে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৮ ডিগ্রি কম। বিগত ৫ বছরের মধ্যে আজ কলকাতায় শীতলতম ডিসেম্বর। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস কম। জাঁকিয়ে শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকেছে পথঘাট। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন তাপমাত্রার সামান্য হেরফের হলেও শীতের দাপট জারি থাকবে রাজ্যজুড়ে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। 

আর কয়েক ঘণ্টা। তারপরই ক্য়ালেন্ডারে নতুন বছর। ২০২৫কে বিদায় জানানোর পালা, সেইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। নতুন বছরের শেষদিনে কুয়াশার চাদরে মুড়েছে দেশের বিভিন্নপ্রান্ত। সেইসঙ্গে শীতের দাপট জারি রয়েছে। উত্তরপূর্বের গোয়াহাটি, দক্ষিণের কন্য়াকুমারী থেকে বাণিজ্যনগরী মুম্বইয়ে ধরা ধরা পড়েছে সেই ছবি। বছরের শেষদিনে চলছে জাঁকিয়ে শীত উপভোগ। 

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget